
দীর্ঘক্ষণ অনলাইনে পাবজি গেম খেলে মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছিল ১৪ বছর বয়সী এক কিশোর। আর এর প্রভাবে পুরো পরিবারকে গুলি করে হত্যা করেছে সে। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে আজ শুক্রবার এমনটি জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।
স্থানীয় পুলিশ জানায়, লাহোরের কাহনা এলাকায় গত সপ্তাহে নাহিদ মুবারাক (৪৫), তাঁর ছেলে তৈমুর (২২) ও দুই কন্যার মরদেহ উদ্ধার করা হয়। তবে এই হত্যাকাণ্ডের পর ওই পরিবারে একমাত্র জীবিত ছিল নাহিদ মুবারাকের ১৪ বছর বয়সী কিশোর ছেলে।
লাহোর পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, পাবজি আসক্ত কিশোর তার মা ও ভাইবোনকে হত্যার কথা স্বীকার করে। অনলাইনে দীর্ঘ সময় গেম খেলার কারণে ওই কিশোরের কিছু মানসিক সমস্যা দেখা দেয়।
পুলিশ আরও জানায়, নাহিদ একজন ডিভোর্সি নারী। পড়াশোনা বাদ দিয়ে প্রায়ই পাবজি খেলার কারণে ওই ছেলেকে বকাঝকা করতেন নাহিদ।
বিবৃতিতে আরও বলা হয়, একদিন নাহিদ ওই কিশোরকে পাবজি খেলার জন্য বকাঝকা করেন। পরে সে একটি পিস্তল নিয়ে পুরো পরিবারকে ঘুমের মধ্যে হত্যা করে। পরদিন ওই কিশোরের মাধ্যমে ঘটনাটি প্রতিবেশীদের নজরে আসে। এরপর পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। ওই সময় অভিযুক্ত কিশোর জানায়, সে ওপরের তলায় ছিল। সে জানে না যে কীভাবে তার পরিবারকে হত্যা করা হয়েছে।
পুলিশ জানায়, নাহিদ তাঁর পরিবারের সুরক্ষার জন্য লাইসেন্স করা পিস্তল কিনেছিল। হত্যার পর পিস্তলটি ড্রেনে ফেলে দেওয়া হয়। সেটি এখনো উদ্ধার হয়নি। তবে ওই কিশোরের রক্তমাখা কাপড় উদ্ধার করা হয়েছে।
ডনের প্রতিবেদনে বলা হয়, অনলাইন গেম নিয়ে লাহোরে এটি চতুর্থ হত্যাকাণ্ডের ঘটনা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্প্রতি গেমিং ডিসঅর্ডারকে আন্তর্জাতিক রোগের শ্রেণিবিভাগে অন্তর্ভুক্ত করেছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
৫ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২০ দিন আগে
খুলনায় শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য সন্দেহে রাসেল (২৯) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া রেললাইনের নির্জন একটি স্থানে গতকাল সোমবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটেছে। আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
২০ দিন আগে
অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে তা পাচার করার অভিযোগে গ্রেপ্তার ৬ চীনা নাগরিকসহ আটজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৪ মে ২০২৬