
ময়মনসিংহের নান্দাইলে মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে । উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের কূলধুরুয়া গ্রামে দারুস সালাম ক্যাডেট মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শাকিল মাহমুদ তামীম ওই মাদ্রাসার প্রধান শিক্ষক। ভুক্তভোগী মাদ্রাসাছাত্র জানান, ছাত্রদের দিয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক শরীর ম্যাসাজ করাত। তারপর একই ছাত্রের ওপর চালাত যৌন নিপীড়ন। তার এমন কর্মকাণ্ডে প্রতি মাসে একেক ছাত্র যৌন নির্যাতনের শিকার হতো।
ভুক্তভোগী ছাত্র গত রোববার মাদ্রাসার প্রধান শিক্ষক শাকিল মাহমুদ তামীম বেড়াতে যাওয়ার সুযোগে কৌশলে মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে চলে যায়। ভুক্তভোগী মাদ্রাসাছাত্র কেন্দুয়া উপজেলার একটি গ্রামের বাসিন্দা। বাড়িতে গিয়ে মায়ের কাছে প্রধান শিক্ষকের বিকৃত যৌনাচারের কথা মুখ খুলে জানায় এবং অসহায়ত্ব প্রকাশ করে।
পরে গতকাল সোমবার সন্ধ্যায় ভুক্তভোগী ছাত্র তার মাকে নিয়ে নান্দাইল মডেল থানায় ওই শিক্ষকের বিচার চাইতে আসেন। এ ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক শাকিল মাহমুদ তামীম পলাতক রয়েছে।
কূলধুরুয়া গ্রামের মো. শরিফ হাসান বলেন, বাড়ির পাশে মাদ্রাসায় এমন ন্যক্কারজনক কর্মকাণ্ড হবে তা খুবই দুঃখজনক। তদন্তে প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষকের বিচার দাবি করছি।
মোশারফ হোসেন রিয়াদ বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষক কর্তৃক ছাত্রের ওপর যৌন নিপীড়ন কাম্য নয়। এতে ছাত্ররা মানসিকভাবে ভেঙে পড়ে।
এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক শাকিল মাহমুদ তামীম পলাতক থাকায় তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ জানান, ছাত্র তার মাকে নিয়ে এসে থানায় অভিযোগ করেছে। তদন্ত করা হচ্ছে। প্রমাণ পেলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
৫ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২০ দিন আগে
খুলনায় শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য সন্দেহে রাসেল (২৯) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া রেললাইনের নির্জন একটি স্থানে গতকাল সোমবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটেছে। আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
২০ দিন আগে
অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে তা পাচার করার অভিযোগে গ্রেপ্তার ৬ চীনা নাগরিকসহ আটজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৪ মে ২০২৬