
মাগুরার শালিখায় এক মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে স্কুলপড়ুয়া শিশুকে (৮) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মাগুরা আদালতে মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত শিক্ষকের নাম মো. ইসরাইল মোল্যা (৫৫)। তিনি উপজেলার হাটবাড়িয়া গ্রামের সেরমত মোল্যার ছেলে এবং মাগুরা সদর উপজেলার বাহারবাগ আবেদীয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক।
ভুক্তভোগীর বাবা জানান, গত শুক্রবার অভিযুক্ত শিক্ষকের বাড়িতে ফ্রিজে রাখা মাছ আনতে তাঁর মেয়েকে পাঠান। এ সময় ওই শিক্ষক তাঁর নিজ কক্ষে ডেকে নিয়ে মুখে গামছা বেঁধে ও গলায় কাঁচি ধরে তাঁর মেয়েকে ধর্ষণ করেন। এদিকে মাছ আনতে দেরি হচ্ছে দেখে তাঁর স্ত্রী অভিযুক্ত শিক্ষকের বাড়িতে গিয়ে মেয়ের এমন পরিস্থিতি দেখেন। এ সময় অভিযুক্ত শিক্ষক ভয় পেয়ে মেয়েটিকে ছেড়ে দেন।
পরে ঘটনাটি কাউকে না বলার জন্য ভুক্তভোগী মেয়েটির মা ও বাবাকে ১ লাখ টাকার প্রলোভন দেখিয়ে ব্যর্থ হন। এ ছাড়া বিষয়টি কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখান। এই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মাগুরা আদালতে একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে অভিযুক্ত ওই শিক্ষকের বক্তব্য নিতে তাঁর বাড়িতে গিয়েও তাঁকে পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করেও সেটি বন্ধ পাওয়া যায়।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বিশারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি নিয়ে আদালতে মামলা হয়েছে।

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
৫ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
৮ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
৯ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
১৩ দিন আগে