
কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। আতলেতিকো মাদ্রিদের কাছে ৪-০ গোলে হেরে ফাইনালে ওঠার পথটা ভীষণ কঠিন করে ফেলেছে কাতালানরা। এরপরও ফাইনালের আশা ছাড়ছেন না দলটির প্রধান কোচ হান্সি ফ্লিক। অসম্ভবকে সম্ভব করে শিরোপা নির্ধারণী ম্যাচে পা রাখতে চান তিনি।
দ্বিতীয় লেগে আগামীকাল বাংলাদেশ সময় রাত ২টায় আতলেতিকোর বিপক্ষে মাঠে নামবে বার্সা। বর্তমান পরিস্থিতি থেকে ফাইনালে যেতে কঠিন চ্যালেঞ্জ উতরাতে হবে স্প্যানিশ জায়ান্টদের। মাদ্রিদের ক্লাবটিকে হারাতে হবে ৫ গোলের ব্যবধানে। সেটা যে মোটেও সহজ হবে না সে বাস্তবতা জানা আছে ফ্লিকের। এরপরও নিজের ওপর পূর্ণ আস্থা রেখে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিলেন বার্সা বস।
সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, ‘আমরা চার গোলে পিছিয়ে আছি। এখন আমাদের অসম্ভবকে সম্ভব করতে হবে। এই কাজটা যে সহজ হবে না সেটা বুঝতে পারছি। আমরা হাল ছাড়ব না। জাল অক্ষত রাখা হবে গুরুত্বপূর্ণ এবং আমাদের বিশ্বাস করতে হবে যে আমরা পারব। অবশ্যই নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে। মাঠে সব ভক্ত-সমর্থক আমাদের সমর্থন করবে। আমাদের সামনে ভালো উদাহরণ আছে। আতলেতিকোর বিপক্ষে দুই অর্ধে দুটি করে গোল করতে হবে। জানি কাজটা কঠিন; ওরা প্রতিপক্ষ অসাধারণ দল। শেষ ম্যাচে তারা আমাদের খুব ভালোভাবেই ভুগিয়েছে। এরপরও বিশ্বাস রাখছি আমরা অসম্ভবকে সম্ভব করতে পারব।’
ভুল শুধরে দ্বিতীয় লেগে নিজেদের সেরা ফুটবল খেলার বার্তা দিলেন ফ্লিক, ‘অতীত বা ভবিষ্যৎ নিয়ে আমি ভাবি না। আমি বর্তমান নিয়ে ভাবি। আমরা ইতিহাস জানি। তবে আমাদের কাজ হলো, আগামীকাল ভালো করা। আতলেতিকোর বিপক্ষে সবশেষ ম্যাচে আমরা খুব ভালো করিনি। আমরাই নিজেদের জন্য কাজটা কঠিন করে তুলেছি। তবে আমি নিজেদের সেরা রূপটা এখানে দেখতে চাই।’
লা লিগায় সবশেষ ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে ৪-১ গোলের জয় থেকে প্রেরণা খুঁজছেন ফ্লিক। তিনি বলেন, ‘সব সময়ই প্রথম গোল করায় বাড়তি মনোযোগ দেওয়া উচিত। আমাদের স্মার্ট হতে হবে। এর জন্য ক্ষুধার্ত থাকতে হবে। আমি সেই ক্ষুধাটা দেখতে চাই। গত ম্যাচে আমরা সম্পূর্ণ ভিন্ন একটি দলকে দেখেছি, যেখানে আমাদের খেলায় অনেক বেশি তীব্রতা ছিল। আমাদের ঐক্যবদ্ধ হয়ে খেলতে হবে, দল হয়ে খেলতে হবে। আপাতত এটাই আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
৬ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
৮ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
৯ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
১৪ দিন আগে