
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
এর আগে টিজুয়ানার বিশ্বকাপ বেস ক্যাম্প থেকে এক জমকালো বিদায়ী সংবর্ধনার মধ্য দিয়ে লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে রওনা হয় ইরান। রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার মধ্যে ইস্টার্ন সময়ের বিকেল ৪:১১ মিনিটে বিমানবন্দরের ২৫এল রানওয়েতে তাদের বহনকারী এ৩২০) উড়োজাহাজটি অবতরণ করে। বিমানবন্দর থেকে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম মাত্র ১৫ মিনিটের দূরত্বে অবস্থিত, যেখানে সোমবার নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ইরান।
বিমানবন্দর থেকে দলটি সরাসরি তাদের হোটেলের উদ্দেশ্যে রওনা হবে বলে জানা গেছে, যেখানে ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
১৯৩০ সালে বিশ্বকাপ ফুটবলের পথচলা শুরু হওয়ার পর থেকে ইতিহাসে এটিই প্রথম ঘটনা, যেখানে কোনো আয়োজক দেশ এমন একটি দেশকে আতিথেয়তা দিচ্ছে—যার সঙ্গে তারা সরাসরি যুদ্ধে লিপ্ত। এর আগে গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার পর, ইরান তাদের বিশ্বকাপ বেসক্যাম্প অ্যারিজোনার একটি স্পোর্টস কমপ্লেক্স থেকে মেক্সিকোর টিজুয়ানায় স্থানান্তরিত করতে বাধ্য হয়েছিল।
ইরান দল যখন লস অ্যাঞ্জেলেসে পৌঁছায়, তখন লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামের কাছাকাছি এলাকায় একদল প্রবাসী ইরানি বর্তমান সরকারের নিন্দা জানিয়ে এবং গণতন্ত্রের পক্ষে বিক্ষোভ সমাবেশ করেন।
লস অ্যাঞ্জেলেসের বিক্ষোভের ঠিক বিপরীত চিত্র দেখা গেছে মেক্সিকোর টিজুয়ানায়। ইরান দল যখন হোটেল ছাড়ছিল, তখন শত শত মেক্সিকান সমর্থক রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ফারসি ভাষায় ‘টিম মেল্লি’ স্লোগানে মুখরিত করে তোলেন চারপাশ। অনেক সমর্থক স্প্যানিশ ভাষায় গেয়ে ওঠেন, ‘ইরান, ভাই আমার, তুমি এখন মেক্সিকান।’ সেখানে এক সমর্থকের হাতে থাকা হলুদ রঙের প্ল্যাকার্ডে লেখা ছিল: ‘ইরান, তোমরা কখনো একা পথ চলবে না। মেক্সিকো তোমাদের পাশে আছে।’ খেলোয়াড়েরা বিদায়বেলায় সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়েন এবং অনেকেই এই আবেগঘন মুহূর্তটি মুঠোফোনে ক্যামেরাবন্দী করেন। এ সময় হোটেলের বাইরে উপস্থিত ছিলেন ইরানি ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২৮ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে