
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ছিল ঘোর অনিশ্চয়তা। এমনকি বিশ্বকাপ খেলা নিশ্চিত হলেও ইরানের কয়েকজন সাপোর্টিং স্টাফকে মার্কিন ভিসা না দেওয়ার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, সোমালিয়ান রেফারি ওমর আরতানও যুক্তরাষ্ট্রে ঢোকার অনুমতি পাননি। গতকাল লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর ইরানের স্ট্রাইকার মেহদী তারেমি সাংবাদিকদের বলেন, ‘শুধু ইরানই নয়। অন্যরাও এমন ঘটনায় প্রভাবিত হয়েছে। এমনকি রেফারিরাও এর শিকার হয়েছেন। সোমালিয়ান রেফারি ওমর আরতানের ভিসা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। বিশ্বকাপে পৌঁছানোর পর থেকেই এমন উত্তেজনা অনুভব করেছি। অবশ্যই আমাদের অভিজ্ঞতা ভালো নয়।’
বিশ্বকাপের আগে যা ঘটেছে, তা বিশ্ব ফুটবলে ভালো বার্তা দেয় না। আগামী বিশ্বকাপে সব দেশের সমর্থকদের জন্য সুন্দর পরিবেশ ফিফা উপহার দিতে পারবে বলে আশা করেন তারেমি। ৩৩ বছর বয়সী ইরানি এই ফরোয়ার্ড বলেন, ‘এ ধরনের উত্তেজনা বিশ্বকাপের আমেজ নষ্ট করে দেয়। ফিফা ও আমাদের মানুষের বার্তাকেও ক্ষুণ্ন করে, যে ফিফার মূল কথা হলো ফুটবল এবং শান্তি প্রতিষ্ঠা, সেই বার্তারও লঙ্ঘন হয়েছে। আমার মতে এই বিশ্বকাপ পরিবেশ আরও ভালো হতে পারত। কিন্তু বাস্তবে তা পারেনি। ভবিষ্যতে সব সমর্থকদের জন্য, তাঁরা যে দলকেই সমর্থন করুন না কেন, পরিস্থিতি আরও ভালো হবে বলে আশা করছি।’
ইরানের পাশাপাশি ইরাক, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা ফুটবল দলও এবার ভিসা জটিলতায় পড়েছিল বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। বিশ্বকাপের সময় যে আগ্রহ, উচ্ছ্বাস, উদ্দীপনা দেখা যায়, সেটা এবার কমে যাওয়ার অনেক কারণ রয়েছে বলে মনে করেন তারেমি। গতকাল সংবাদ সম্মেলনে ৩৩ বছর বয়সী ইরানি ফরোয়ার্ড বলেন, ‘আমি জানি বেশ কয়েকটি দেশ ভিসা-সংক্রান্ত সমস্যার মুখোমুখি হয়েছে। তাদের প্রশিক্ষণ ক্যাম্পও পরিবর্তন করতে হয়েছে। উত্তেজনা বা টানাপোড়েন বিশ্বকাপ শুরু হওয়ার আগেও ছিল। সাধারণত মানুষ বিশ্বকাপকে সামনে রেখে যে অনুভূতি ও উচ্ছ্বাস অনুভব করে, আমার মতে এবার তা অনেক কম ছিল।’
তিহুয়ানার বিশ্বকাপ বেস ক্যাম্প থেকে গতকাল এক জমকালো বিদায়ী সংবর্ধনার মধ্য দিয়ে লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে রওনা হয় ইরান। রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার মধ্যে ইস্টার্ন সময়ের বিকেল ৪:১১ মিনিটে বিমানবন্দরের ২৫এল রানওয়েতে তাদের বহনকারী এ৩২০ উড়োজাহাজটি অবতরণ করে। বিমানবন্দর থেকে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম মাত্র ১৫ মিনিটের দূরত্বে অবস্থিত। এই ভেন্যুতেই বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান। আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে ইরান-নিউজিল্যান্ড ম্যাচ।
এই লস অ্যাঞ্জেলেসেই ভেন্যুতে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলবে ইরান। ২১ জুন মুখোমুখি হবে বেলজিয়াম-ইরান। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ইরান খেলবে আরেক ভেন্যুতে। ২৭ জুন সিয়াটলে মুখোমুখি হবে ইরান-মিসর।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২৭ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে