
ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন দেশের নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেছেন। দেশটির ইতিহাসে এই প্রথম কোনো সরকারে পুরুষের তুলনায় নারী মন্ত্রীর সংখ্যা বেশি হয়েছে।
গতকাল মঙ্গলবার (৩ জুন) পার্লামেন্ট ভবনের বাইরে নতুন মন্ত্রিসভার ঘোষণা দেন ফ্রেডেরিকসেন। তিনি জানান, ২১ সদস্যের মন্ত্রিসভায় ১১ জন নারী এবং ১০ জন পুরুষ রয়েছেন।
মার্চে অনুষ্ঠিত নির্বাচনের পর কয়েক মাসের আলোচনা শেষে গত ১ জুন ফ্রেডেরিকসেন জানান, তাঁর নেতৃত্বাধীন সোশ্যাল ডেমোক্র্যাটস, সোশ্যালিস্ট পিপলস পার্টি, মধ্য-বামপন্থী রাডিকালে ভেনস্ত্রে এবং মধ্যপন্থী মডারেটস পার্টিকে নিয়ে একটি সংখ্যালঘু জোট সরকার গঠন করা হয়েছে।
নতুন মন্ত্রিসভায় আগের সরকারের বেশ কয়েকজন পরিচিত মুখও রয়েছেন। মার্চের নির্বাচনের পর ‘কিংমেকার’ হিসেবে পরিচিতি পাওয়া মডারেটস নেতা লার্স লোকে রাসমুসেন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে বহাল রয়েছেন।
এদিকে প্রধানমন্ত্রী ফ্রেডেরিকসেন অর্থমন্ত্রীর পদে নিজের দলের পিটার হামেলগার্ডকে নিয়োগ দিয়েছেন। সাবেক অর্থমন্ত্রী নিকোলাই ওয়ামেনকে দেওয়া হয়েছে বিচারমন্ত্রীর দায়িত্ব। দুজনকেই ভবিষ্যতে সোশ্যাল ডেমোক্র্যাটসের নেতৃত্বের সম্ভাব্য দাবিদার হিসেবে দেখা হয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হামেলগার্ডকে অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়ার মাধ্যমে ফ্রেডেরিকসেন তাঁর উত্তরসূরি হিসেবে কাকে বেশি পছন্দ করেন, তার একটি ইঙ্গিত দিয়েছেন।
গত ২ জুন প্রকাশিত সরকারের রাজনৈতিক কর্মসূচিতে মূল্যস্ফীতির চাপে থাকা পরিবারগুলোর জন্য সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। একই সঙ্গে কঠোর অভিবাসননীতি বজায় রাখার কথাও বলা হয়েছে।
মার্চের নির্বাচনে সোশ্যাল ডেমোক্র্যাটস ১৯০৩ সালের পর সবচেয়ে খারাপ ফল করলেও ৩৮টি আসন নিয়ে পার্লামেন্টের বৃহত্তম দল হিসেবে অবস্থান ধরে রাখে। তবে নির্বাচনে বাম ও ডান—কোনো জোটই সংখ্যাগরিষ্ঠতা পায়নি।
নতুন জোটের চারটি দলের হাতে ১৭৯ আসনের পার্লামেন্টে রয়েছে মাত্র ৮২টি আসন। ফলে আইন পাসের ক্ষেত্রে সরকারকে অন্যান্য দলের সমর্থনের ওপর নির্ভর করতে হবে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৩৪ মিনিট আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৭ ঘণ্টা আগে