সাভারের বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের পাশ থেকে একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে পা উদ্ধার করে ডিএনএ টেস্টের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকায় সরকার মার্কেটে ঢাকামুখী লেনের পাশে ময়লার স্তূপে গোড়ালি থেকে কাটা পা দেখতে পায় স্থানীয়রা। পরে তারা ৯৯৯-এ কল করে খবর দিলে পুলিশ এসে কাটা পা উদ্ধার করে ডিএনএ টেস্টের জন্য পাঠিয়ে দেয়।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বলেন, আজ সকালে সড়কের পাশে পলিথিনে মোড়ানো একটি পা দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে জানায় স্থানীয়রা। পরে প্রাথমিক সুরতহালে দেখা যায় সেটি গোড়ালি থেকে কাটা। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, এটি পুরুষের পা।
উপপরিদর্শক আরও বলেন, আশপাশে এমন অঙ্গহানি হওয়া ব্যক্তিদের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। এ ছাড়া ডিএনএ টেস্টের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ডিএনএ রিপোর্ট এলে তদন্তের কাজ শুরু করা হবে। কাটা ওই পা কার, তা এখনই বলার কোনো সুযোগ নেই।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
৫ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২০ দিন আগে
খুলনায় শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য সন্দেহে রাসেল (২৯) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া রেললাইনের নির্জন একটি স্থানে গতকাল সোমবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটেছে। আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
২০ দিন আগে
অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে তা পাচার করার অভিযোগে গ্রেপ্তার ৬ চীনা নাগরিকসহ আটজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৪ মে ২০২৬