রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ে নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন বাবা সাজু আহমেদ সুমন (৪৫) ও তাঁর মেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আহমেদ তৃষা (২১)।
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড় মসজিদের বিপরীত পাশের সড়কে দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় পুলিশ তাঁদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান জানান, সেগুনবাগিচা গণপূর্ত অফিসে চাকরি করেন বাবা সাজু আহমেদ। তাঁর মেয়ে সুমাইয়া ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী। তাঁদের বাসা দক্ষিণ শাহজাহানপুরে। রাতে বাবা-মেয়ে মোটরসাইকেলযোগে সায়েন্স ল্যাব থেকে বাসায় যাচ্ছিলেন। সায়েন্স ল্যাবে মসজিদের সামনে বিপরীত পাশের সড়কে একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান সাজু আহমেদ। আহত অবস্থায় সুমাইয়াকে হাসপাতালে আনার পর তিনিও মারা যান।
এসআই আরও জানান, ঘটনার পরপরই ট্রাকটিকে জব্দ ও এর চালককে আটক করা হয়েছে।

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
১১ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
১৩ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
১৪ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
১৯ দিন আগে