নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় ডুবে যাওয়া এম এল আফসার উদ্দিন নামে লঞ্চটি উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোর ৫টা ৩৫ মিনিটে ডুবে যাওয়া লঞ্চটিকে তোলা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। এ ঘটনায় এখন পর্যন্ত ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ২ জন শিশু রয়েছে। সবশেষ দুপুর ১টা ২০ মিনিটে নিখোঁজ সোনারগাঁওয়ের হরিয়ান প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা উম্মে খাইরুন ফাতিমার (৪০) মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়।
লঞ্চডুবির ঘটনায় এখনো নিশ্চিতভাবে নিখোঁজ রয়েছেন ৪ জন। তাঁরা হলেন-ডেমরার বাসিন্দা আবদুল্লাহ আল যাবের আদনান (৩২), মুন্সিগঞ্জের বাসিন্দা মো. মোসলেম উদ্দিন হাতেম (৫৫), আরোহী (৩) ও যোবায়ের হোসেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ও লঞ্চডুবির ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান মো. শামীম বেপারী উদ্ধার কার্যক্রম এখনো চলমান আছে জানিয়ে বলেন, ‘এখনো ৫ জন নিখোঁজ রয়েছেন। আমাদের উদ্ধার কার্যক্রম এখনো চলছে।’
এ ঘটনায় দায়ী কে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এখনো তদন্ত করছি। শীঘ্রই আপনাদের সামনে রিপোর্ট তুলে ধরা হবে। আপনারা জানেন এখানেই গত বছর সাবিত আল হাসান নামে আরেকটি লঞ্চডুবির ঘটনা ঘটেছিল। বারবার কেন এমন দুর্ঘটনা ঘটছে তার প্রকৃত কারণ বের করার চেষ্টা করছি। প্রাথমিকভাবে মনে হয়েছে দুজন চালকই বেপরোয়াভাবে চালাচ্ছিলেন।’
তবে দোষী যে বা যারাই হোক প্রকৃত দোষীদের চিহ্নিত করে তাঁদের শাস্তির সুপারিশ রিপোর্টে থাকবে জানিয়ে শামীম বেপারী বলেন, ‘গতবারের তদন্ত কমিটি কি সুপারিশ করেছিল আমি জানি না। তবে এবারের রিপোর্টে যারা প্রকৃত দোষী তাঁরা যেন আইনের আওতায় আসে সে ব্যাপারে সুস্পষ্ট সুপারিশ থাকবে।’
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র ডুবে যাওয়া লঞ্চে থাকা একাধিক যাত্রীর বরাত দিয়ে জানান, লঞ্চে ৭০-৮০ জন মানুষ থাকার বিষয়টি সত্য নয়। লঞ্চে সর্বোচ্চ ৩৫ থেকে ৪০ জন যাত্রী ছিল। এর মধ্যে বেশির ভাগই সাঁতরে তীরে উঠে এসেছেন। নিখোঁজ রিপোর্ট এখন রয়েছে ৪ জন। এ ছাড়া আর কেউ নিখোঁজের রিপোর্ট করেনি। সবাইকে উদ্ধার না করা পর্যন্ত উদ্ধার অভিযান চলবে।

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
৬ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
৮ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
৯ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
১৪ দিন আগে