
কুমিল্লার সদর দক্ষিণের নলকুড়ি থেকে পিকআপভর্তি ২০টি বস্তায় ১ হাজার ৭০১টি ভারতীয় শাড়ি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার রাত ১টার দিকে অভিযান চালিয়ে শাড়ি জব্দ করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রাত ১টার দিকে গোপন সংবাদে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রহমানের নেতৃত্বে আনসার বাহিনী ও সদর দক্ষিণ মডেল থানার সহযোগিতায় সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের কালীর বাজারের নলকুড়ি গ্রামে অভিযান চালানো হয়। এ সময় একটি পিকআপ থেকে ২০টি ভারতীয় শাড়ি বস্তা জব্দ করা হয়েছে। বস্তাগুলোতে মোট ১ হাজার ৭০১টি শাড়ি রয়েছে, গাড়িসহ যার আনুমানিক মূল্য ৪১ লাখ ৬ হাজার ৫০০ টাকা।
এ ঘটনায় গাড়ির চালকসহ তাঁর সহযোগীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য কুমিল্লা দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রহমান বলেন, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
৫ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
৮ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
৯ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
১৩ দিন আগে