
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টরিয়াল বডির অভিযানে বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থীসহ ৩০ জনকে আটক করা হয়েছে। বহিরাগতদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও রয়েছেন। গতকাল শনিবার দিনব্যাপী এই অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। তা ছাড়া এ সময় ১১টি মোবাইল ফোন, ২৮টি মোটরসাইকেল ও দুটি প্রাইভেট কার জব্দ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. লিটন মিত্র এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ক্যাম্পাসে নিয়মিত অভিযানে বায়োলজিক্যাল পুকুরপাড়, সমাজবিজ্ঞান ঝুপড়ি, উন্মুক্ত মঞ্চ, বোটানিক্যাল পুকুরপাড় ও অতীশ দীপঙ্কর হল এলাকাসহ বিভিন্ন জায়গায় অবস্থানরত ১০টি মাদকসেবী গ্রুপ থেকে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। জব্দ গাড়িগুলোর কাগজপত্র দেখে ছেড়ে দেওয়া হয়। তবে দুটি গাড়ি আটক রাখা হয়েছে। এর মধ্যে ১৩ জনকে জিম্মানামা নিয়ে ছেড়ে দেওয়া হবে।
সহকারী প্রক্টর ড. লিটন মিত্র বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ঠিক রাখার জন্য আমরা নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করে থাকি। গোপন তথ্যের ভিত্তিতে জানতে পেরে আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা থেকে ৩০ জনের বেশি বহিরাগতকে উচ্ছৃঙ্খল অবস্থায় আটক করি। বহিরাগত হোক বা শিক্ষার্থী, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স।’
লিটন মিত্র আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যাদের কাছ থেকে আমরা মাদকদ্রব্য পেয়েছি, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। বহিরাগতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ।’

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
৫ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২০ দিন আগে
খুলনায় শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য সন্দেহে রাসেল (২৯) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া রেললাইনের নির্জন একটি স্থানে গতকাল সোমবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটেছে। আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
২০ দিন আগে
অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে তা পাচার করার অভিযোগে গ্রেপ্তার ৬ চীনা নাগরিকসহ আটজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৪ মে ২০২৬