বলিউডে তৈরি হচ্ছে রাহুল দেব বর্মনের বায়োপিক, যাঁকে বেশির ভাগ মানুষ আর ডি বর্মন বলেই চেনেন। তাঁর জীবনের গল্প নিয়ে সিনেমা বানাচ্ছেন পরিচালক নীরাজ পান্ডে। গত ফেব্রুয়ারিতে জানা গিয়েছিল এই খবর। এবার প্রকাশ্যে এল অভিনেতার নাম। এই বায়োপিকে পর্দার আর ডি বর্মন হবেন ফারহান আখতার।
ক্রিকেট তারকা মহেন্দ্র সিং ধোনির বায়োপিক ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ বানিয়ে পরিচিতি পেয়েছেন নীরাজ পান্ডে। এবার আর ডি বর্মনের জীবনের গল্প পর্দায় তুলে ধরার উদ্যোগ নিয়েছেন তিনি। আর ডি বর্মনের মতো বহুমুখী প্রতিভাবান সংগীত তারকার প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবেই সিনেমাটি বানাতে চান পরিচালক।
সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে, এই প্রখ্যাত সুরকার ও সংগীতশিল্পীর চরিত্রে অভিনয়ের জন্য ফারহান আখতারের সঙ্গে আলোচনা চালাচ্ছেন নীরাজ পান্ডে। অভিনয়ের বাইরে গানেও বেশ দখল আছে ফারহানের। বলিউডে এর আগে ‘ভাগ মিলখা ভাগ’ বায়োপিকে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল। সব মিলিয়ে একজন সফল গায়ক ও পারফরমার হিসেবে আর ডি বর্মনের চরিত্রকে ফারহানই নিখুঁতভাবে পর্দায় ফুটিয়ে তুলতে পারবেন বলে মনে করছেন নির্মাতা। ফারহানও এই চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়ে উচ্ছ্বসিত।
আর ডি বর্মনের চরিত্রে অভিনয়ের জন্য কঠিন প্রস্তুতির মধ্য দিয়ে যেতে হবে ফারহানকে। তাঁর হাঁটাচলা, কথা বলার ধরন থেকে শুরু করে বাদ্যযন্ত্র বাজানোর কৌশল—সবকিছু রপ্ত করতে কয়েক মাস প্রশিক্ষণ নেবেন ফারহান। শরীরের গঠনেও কিছু পরিবর্তন আনতে হবে।
নির্মাতা এরই মধ্যে আর ডি বর্মনের বেশ কিছু কালজয়ী গানের অফিশিয়াল রাইটস নিয়েছেন, যা সিনেমার ন্যারেটিভে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গানগুলোর নতুন ভার্সন তৈরির কাজ শুরু হয়ে গেছে।
জানা গেছে, আর ডি বর্মনের সংগীত ক্যারিয়ারের সাফল্যগাথার পাশাপাশি এই বায়োপিকে উঠে আসবে তাঁর উত্থান-পতন, প্রেম, একাকিত্ব এবং ভারতীয় সংগীতের বৈপ্লবিক পরিবর্তনের নানা অধ্যায়। সব ঠিক থাকলে এ বছরের শেষ দিকে শুটিং ফ্লোরে গড়াবে বায়োপিকটি।
আর ডি বর্মনের এই বায়োপিক ছাড়াও আরেক প্রখ্যাত সংগীতশিল্পীর ভূমিকায় দেখা যাবে ফারহানকে। কিংবদন্তি ইংলিশ রক ব্যান্ড ‘দ্য বিটলস’-এর বায়োপিক বানাচ্ছেন অস্কারজয়ী ব্রিটিশ পরিচালক স্যাম মেন্ডিস। এতে বিশ্ববিখ্যাত সেতারবাদক পণ্ডিত রবিশঙ্করের ভূমিকায় অভিনয় করছেন ফারহান আখতার।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে