
বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে তেলুগু সিনেমা ‘পেড্ডি’। মুক্তির প্রথম দুই দিনেই বিশ্বব্যাপী ১৮০ কোটি রুপির বেশি আয় করেছে রামচরণ ও জাহ্নবী কাপুর অভিনীত সিনেমাটি। তবে সমালোচনাও পিছু ছাড়ছে না। উঠেছে নারীদের প্রতি অবমাননা ও অশ্লীলতার অভিযোগ। দর্শকের একাংশের মতে, জাহ্নবীকে বেশ কিছু দৃশ্যে দেখে অস্বস্তিতে পড়েছেন তাঁরা। সমালোচনার জেরে ক্ষমা চেয়েছেন পরিচালক বুচি বাবু সোনা।
মুক্তির আগেই সিনেমার গান ‘হাল্লাল্লাল্লো’ প্রকাশের পর অশ্লীলতার অভিযোগ উঠেছিল। সিনেমা মুক্তির পর সেই অভিযোগ আরও ভয়ংকর রূপ নিয়েছে। দর্শকের অভিযোগ জাহ্নবী অভিনীত আচিয়াম্মা চরিত্রটি এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যা নারীর ব্যক্তিত্বের চেয়ে বাহ্যিক আকর্ষণকেই বেশি গুরুত্ব দেয়। কিছু দৃশ্যে অহেতুক যৌনভঙ্গিমা প্রদর্শিত হয়েছে বলেও দাবি করা হচ্ছে। সমালোচনা হচ্ছে ক্যামেরার ব্যবহার নিয়েও। অনেকের অভিযোগ জাহ্নবীর শরীরের অতিরিক্ত শট ও ক্লোজআপ মিলিয়ে অভিনেত্রীকে যেন পণ্য হিসেবে উপস্থাপন করেছেন নির্মাতা।
দর্শকের সঙ্গে তাল মিলিয়ে মুক্তির দিনই নিজের সিনেমাকে কাঠগড়ায় দাঁড় করান জাহ্নবী। ইনস্টাগ্রামে এক গ্রুপে পোস্ট করে লেখা হয়, ‘পেড্ডি সিনেমাটি একজন অভিনেত্রীর প্রতি সবচেয়ে ব্যয়বহুল অপমান।’ সেই পোস্টে সহমত পোষণ করেন জাহ্নবী। এরপর গতকাল শনিবার এক্স হ্যান্ডেলে ক্ষমা চেয়ে একটি বিবৃতি প্রকাশ করে নির্মাতা জানান, প্রেক্ষাগৃহে প্রদর্শিত সিনেমায় পরিবর্তন আনা হবে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে আমি বিশ্বাস করি, সিনেমার কাজ দর্শকদের বিনোদন দেওয়া, অনুপ্রাণিত করা এবং তাঁদের সঙ্গে সংযোগ স্থাপন করা। কাউকে অস্বস্তিতে ফেলা বা অসম্মানিত করা নয়। পেড্ডির কিছু দৃশ্য নিয়ে নানাজনের মতামত আমরা শুনেছি এবং বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছি। পর্দায় এবং পর্দার বাইরে, উভয় ক্ষেত্রেই নারীদের প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে এবং কোনো নারী চরিত্রকে পণ্য হিসেবে দেখানো বা অসম্মান করা আমাদের উদ্দেশ্য ছিল না।’
আরও বলা হয়েছে, ‘আমরা সবার অনুভূতিকে সম্মান করি, উত্থাপিত উদ্বেগগুলো বুঝতে পারছি এবং আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আমরা সংশ্লিষ্ট অংশগুলোতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছি।’

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে