Ajker Patrika

পাচারকালে ৩ লাখ রেণু পোনা জব্দ, কীর্তনখোলা নদীতে অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ১৫ জুন ২০২৬, ১৬: ০৯
পাচারকালে ৩ লাখ রেণু পোনা জব্দ, কীর্তনখোলা নদীতে অবমুক্ত
১৩ ব্যারেলে প্রায় ৩ লাখ চিংড়ি রেনু পাচার করা হচ্ছিল। ছবি: আজকের পত্রিকা

বরিশালের দোয়ারিকা শিকারপুর সেতুর টোল প্লাজায় ট্রাকে করে অবৈধভাবে পাচারকালে ১৩ ব্যারেল রেণু পোনা জব্দ করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে এ অভিযান চালানো হয়। জব্দ করা ১৩ ব্যারেলে প্রায় ৩ লাখ চিংড়ি রেণু ছিল। এ সময় ট্রাকে থাকা সাতজন শ্রমিক ট্রাক ফেলে পালিয়ে যান।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জব্দ করা রেণু পোনা বরিশাল সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়।

বরিশাল সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা জামাল হোসাইন জানান, ভোলা থেকে ট্রাকে করে অবৈধভাবে মাছের রেণু পোনা পাচারকালে গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের সহযোগিতায় এগুলো জব্দ করা হয়। এগুলো বরিশালের কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত