
বরিশালে অলিম্পিক সিমেন্ট কারখানা বন্ধের ঘোষণার জেরে শ্রমিকদের সব বকেয়া পরিশোধ ও চাকরির নিরাপত্তার দাবিতে আজ রোববার শ্রমিকদের সন্তানদের অংশগ্রহণে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সন্তানেরা বাবা-মায়ের চাকরি চলে যাওয়ার আশঙ্কায় পরিবার ও শিক্ষাজীবনে সৃষ্ট সংকটের কথা তুলে ধরেন।
সমাবেশে শিক্ষার্থী মানছুরা, ইয়াছিন, লিমন প্রমুখ শ্রমিকদের সন্তানদের পক্ষে বক্তব্য দেন। তাঁরা জানান, বাবা-মায়ের চাকরি চলে যাওয়ার কারণে তাঁদের পড়ালেখা ও খাদ্যনিরাপত্তা নিয়ে সংকট তৈরি হয়েছে। তাঁদের শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়েছে। অভিভাবকদের চাকরির বকেয়া পাওনা পরিশোধ এবং কারখানা হস্তান্তর হলে চাকরির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
সমাবেশে আরও বক্তব্য দেন অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার লিমিটেড শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (রেজি নং বরিশাল ৫৪) সভাপতি মো. সেলিম সরদার, সহসভাপতি মো. আবু বক্কর ছিদ্দিক লিটন ও সম্পাদক মো. পাভেল হাওলাদার।
সংহতি জানিয়ে বক্তব্য দেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য গাজী মো. বেল্লাল হোসেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা শাখার দপ্তর সম্পাদক শহিদুল হাওলাদার, সোনারগাঁও টেক্সটাইল মিল লি. শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসেন, অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার লিমিটেড শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উপদেষ্টা মো. হান্নান হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক খুকুমণি, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান শাহীন প্রমুখ।
সমাবেশে শ্রমিকনেতারা জানান, আচমকা তাঁদের কারখানা বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু চাকরিসহ হস্তান্তরের বিষয় বা দুই মাসের বকেয়া বেতন, ওভারটাইমসহ যাবতীয় পাওনা পরিশোধের বিষয় নিয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলা হচ্ছে না। এতে শ্রমিকেরা চাকরি ও পাওনা নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন।
নেতারা এ দাবিতে ১৬ জুন শ্রমিকদের পাওনা মেটাতে ভুখা মিছিল করার ঘোষণা দেন।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৩৯ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে