ঢাকা: মুনিয়ার ‘আত্মহত্যায় প্ররোচনা’ মামলায় এক মাত্র আসামি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে খুঁজে পাচ্ছে না পুলিশ। মামলা দায়েরের চার দিন পার হলেও তাঁর অবস্থান এখনো নিশ্চিত হতে পারেননি তদন্তকারী কর্মকর্তারা।
মুনিয়ার ‘আত্মহত্যা প্ররোচনা’ মামলার তদন্তে নেমে পুলিশ এরই মধ্যে বেশ কয়েকজনের নাম পেয়েছে। তাঁদের সবাইকে এক এক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সায়েম সোবহান আনভীরকেও জিজ্ঞাসাবাদ করতে খুঁজছে পুলিশ। তবে এখন পর্যন্ত (৩০ এপ্রিল রাত ৮ টা) তাঁর সঠিক অবস্থান নিশ্চিত হতে পারেননি তাঁরা।
ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, আমরা আদালতের নিষেধাজ্ঞার পর ইমিগ্রেশনে চিঠি দিয়েছি। প্রতিদিন ইমিগ্রেশনের সিস্টেম চেক করে দেখা হচ্ছে। যতোটুকু জানা গেছে, অভিযুক্ত সায়েম সোবহান আনভীর সিস্টেমেটিক্যালি দেশেই আছেন। তবে দেশের ভেতরে তিনি কোথায় আছেন তা এখনও জানা যায়নি।
গত বৃহস্পতিবার রাতে একটি চার্টার্ড ফ্লাইটে (ভিপিসি-১১) দেশ ছেড়েছে আনভীরের স্ত্রী-সন্তানসহ পরিবারের ৮ জন সদস্য। বিমানের গতিপথ নির্দেশক ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারে দেখা যায়, ঢাকা শাহজালাল বিমানবন্দর থেকে রাত ৮টা ৫৬ মিনিটে রওনা হয় ফ্লাইটটি। বাংলাদেশ সময় রাত ২টা ৮ মিনিটে এটি দুবাইয়ের আল মাকতুম বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরের ইমিগ্রেশন সূত্র জানায়, এই ফ্লাইটে সায়েম সোবহান আনভীর যাওয়ার জন্য তৎপরতা চালিয়েছিলেন। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা থাকায় তিনি যেতে ব্যর্থ হন। তবে তাঁর পরিবারের অন্য কারও ক্ষেত্রে আদালতের এরকম বিধিনিষেধ ছিলো না।
আনভীরের বসুন্ধরার বাসভবন এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই এলাকায় তাঁদের নিজস্ব সিকিউরিটি ফোর্স দিয়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। আবাসিক এই এলাকায় প্রবেশ করতে ও বের হতে দুই/তিন দফা তল্লাশির মুখে পড়তে হচ্ছে। সাংবাদিক স্টিকারের গাড়ি বা অপরিচিত কাউকেই ওই বাসভবনের আশেপাশে যেতে দেওয়া হচ্ছে না।

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
৬ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
৮ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
৯ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
১৪ দিন আগে