সিদ্ধিরগঞ্জে ট্রাভেল ব্যাগে করে ১৪ কেজি গাঁজা পাচারের সময় মো. অপু আহমেদ রাফি (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় একটি প্রাইভেট কার জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার সকালে চিটাগাং রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাফি কুমিল্লার দেবীদ্বার থানার হোসেনপুর এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে।
গতকাল দুপুরে র্যাব-১১-এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আটক রাফি দীর্ঘদিন ধরে প্রাইভেটকার চালকের পরিচয় দিয়ে ট্রাভেল ব্যাগে করে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে এনে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিলেন।
মাহমুদুল হাসান জানান, মাদক ব্যবসা রাফির পেশা। প্রাইভেট কার চালক হিসেবে পরিচয় ছদ্মবেশ মাত্র। তাঁর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
৫ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২১ দিন আগে
খুলনায় শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য সন্দেহে রাসেল (২৯) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া রেললাইনের নির্জন একটি স্থানে গতকাল সোমবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটেছে। আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
২১ দিন আগে
অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে তা পাচার করার অভিযোগে গ্রেপ্তার ৬ চীনা নাগরিকসহ আটজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৪ মে ২০২৬