বরুড়া উপজেলার ঝলমের বাসিন্দা মনির হোসেনের বিরুদ্ধে দীর্ঘদিন মাদক কারবারের অভিযোগ। মাদক কারবার নিয়ন্ত্রণের জন্য তাঁর রয়েছে নিজস্ব বাহিনী। প্রশাসনের গতিবিধি পর্যবেক্ষণে বাড়ি ও আশেপাশে লাগিয়েছেন আটটি সিসিটিভি ক্যামেরা। প্রশাসনের উপস্থিতি টের পেলে মাদকদ্রব্য নিয়ে সরে পড়েন তিনি। এভাবেই কাটছিল দিন। অবশেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তাঁর স্ত্রীকে মাদকসহ গ্রেপ্তার করা হয়। কিন্তু গ্রেপ্তার করা যায়নি মনির হোসেনকে।
গতকাল মঙ্গলবার ভোরে মনির হোসেনের বাড়িতে এ অভিযান চালানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান এতে নেতৃত্ব দেন। এতে বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর রাশেদুজ্জামান রাশেদ অংশ নেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গতকাল ভোরে যখন অভিযুক্তকে ঘুমে রেখে বাড়িতে অভিযান চালানোর পরিকল্পনা করা হয়। সে অনুযায়ী অভিযান হয়। এ সময় বাড়ি থেকে ১ হাজার ৮১৫টি ইয়াবা বড়ি ও ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। গ্রেপ্তার করা হয় মনিরের স্ত্রী জেসমিন আক্তারকে। বাড়ি থেকে দুটি সিসিটিভি ক্যামেরা ও একটি মনিটর জব্দ করা হয়। ধ্বংস করা হয় ছয়টি সিসিটিভি ক্যামেরা। তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে মনির পালিয়ে যান।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উপপরিদর্শক রূপন কান্তি পাল, মো. মুরাদ হোসেনসহ বিভাগীয় সদস্যরা সহযোগিতা করেন।
সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, মনির তাঁর মাদক কারবার নিয়ন্ত্রণের জন্য বাড়ি ও আশেপাশে আটটি সিসিটিভি ক্যামেরা লাগিয়েছেন। প্রধান সড়কসহ তাঁর বাড়ির আশপাশের এলাকা এ ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করতেন তিনি। সহকারী পরিচালক বলেন, ‘হয়তো আমাদের দলের গতিবিধি দেখে তিনি পালিয়ে গেছেন। মাদক উদ্ধারের বিষয়ে মনির ও তাঁর স্ত্রীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।’

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
৫ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
৮ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
৯ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
১৩ দিন আগে