
পেশায় আবাসিক হোটেলের একজন নিরাপত্তাকর্মী। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ ও টিকটকে নিজেকে র্যাবের সদস্য পরিচয় দিতেন। বিভিন্ন সময় র্যাবের পোশাক পরে ছবি-ভিডিও পোস্ট করতেন। বেশ জনপ্রিয়তাও তৈরি হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। এ সুযোগ কাজে লাগিয়ে তরুণীদের সঙ্গে শুরু করেন প্রতারণা। ১০০ জনের বেশি তরুণীর সঙ্গে সম্পর্ক স্থাপন ও নানা কৌশলে অর্থ হাতিয়ে নেন। অবশেষে র্যাবের হাতেই ধরা পড়লেন টিকটকার রাজ ওরফে আব্দুর রাকিব ওরফে খোকন।
রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে গতকাল মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার মঈন। তিনি বলেন, গত সোমবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয় রাজকে। এ সময় তাঁর কাছ থেকে র্যাবের পোশাক, মুঠোফোন, সাতটি সিমকার্ড ও বাঁশি উদ্ধার করা হয়। গ্রেপ্তারের পর প্রতারণার শিকার ভুক্তভোগী নারীদের কাছ থেকে বিভিন্ন তথ্য পেয়েছে র্যাব।
র্যাবের মিডিয়াপ্রধান বলেন, টিকটকার রাজের গ্রামের বাড়ি নওগাঁ। পেশায় বগুড়ার একটি আবাসিক হোটেলের নিরাপত্তাকর্মী। টিকটকে র্যাবের পোশাক পরে নিজেকে র্যাব-৫-এ কর্মরত হিসেবে পরিচয় দিতেন। র্যাবের পোশাকের মতো পোশাক বানিয়ে টিকটকে ভিডিও তৈরি করতেন তিনি। টিকটকে রাজের ১৫ লাখ অনুসারী রয়েছে।
খন্দকার মঈন বলেন, সাম্প্রতিক সময়ে টিকটক সেলিব্রিটি বানানোর প্রলোভন দেখিয়ে বিভিন্ন দেশে নারী পাচার চক্রের মূল হোতা আশরাফুল মণ্ডল ওরফে বস রাফি, ম্যাডাম সাহিদা, টিকটক হৃদয় বাবু ও তাঁর সহযোগী অনিকসহ বেশ কয়েকটি নারী পাচার চক্রের ৬৬ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এরই ধারাবাহিকতায় গত সোমবার র্যাব-২ ও র্যাব-৫-এর যৌথ অভিযানে রাজধানীর মোহাম্মদপুর থেকে টিকটকার রাজকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে টিকটকে র্যাব সদস্য পরিচয়ে শতাধিক নারীর সঙ্গে সম্পর্ক স্থাপন এবং তাঁদের ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ আত্মসাতের অনেক অভিযোগ রয়েছে। এমনকি প্রতারণার মাধ্যমে অনেক নারীর কাছ থেকে স্বর্ণালংকারও হাতিয়ে নিয়েছেন রাজ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর গত দেড় বছরে রাজ র্যাব কর্মকর্তা পরিচয় দিয়ে তিনটি বিয়ে করেছেন। পরে প্রতারণার বিষয়টি টের পেয়ে তিনজনই তাঁকে ছেড়ে চলে গেছেন। জিজ্ঞাসাবাদে রাজ র্যাবকে জানিয়েছেন, র্যাব পরিচয়ে নিজেকে নারীদের কাছে জাহির করাই ছিল তাঁর উদ্দেশ্য। নারীদের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের আপত্তিকর ছবি ও ভিডিও করে রাখতেন তিনি। সেগুলো ফেসবুক ও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে টাকাসহ নানা সুবিধা নিতেন। গ্রেপ্তারের আগে র্যাব-২-এ বদলি হয়েছেন এ তথ্য দিয়ে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভিডিও তৈরি করার পরিকল্পনা ছিল তাঁর।

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
৬ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
৮ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
৯ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
১৪ দিন আগে