দেলদুয়ারে র্যাবের অভিযানে সরকারি চালসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। একই সঙ্গে ঘটনায় জড়িত অভিযোগে দুজনকে আটক করা হয়। গত সোমবার মধ্যরাতে উপজেলার ছিলিমপুর বাজারে এ অভিযান চালানো হয়।
র্যাবের টাঙ্গাইল কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত সোমবার রাতে দেলদুয়ারের ছিলিমপুর বাজারে অভিযান চালানো হয়। এ সময় গুদামঘরে অবৈধভাবে মজুত করার অভিযোগে একটি ট্রাকসহ ৭৩ বস্তা সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ করা হয়। প্রতি বস্তায় চাল ছিল ৩০ কেজি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ী ইউনিয়নের আব্দুল আজিজ (৬০) ও ছিলিমপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের মো. সোহেলকে (২৮) আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে দেলদুয়ার থানায় মামলা করা হয়েছে।
কোম্পানি কমান্ডার আরও বলেন, র্যাব প্রতিষ্ঠার পর থেকেই খুন, ধর্ষণ, অপহরণ, জঙ্গি দমন, ছিনতাই, চাঁদাবাজ, চুরি, ডাকাতি এবং মাদক কারবার বন্ধে কাজ করছে। এ ধরনের কাজ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
৫ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২০ দিন আগে
খুলনায় শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য সন্দেহে রাসেল (২৯) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া রেললাইনের নির্জন একটি স্থানে গতকাল সোমবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটেছে। আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
২০ দিন আগে
অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে তা পাচার করার অভিযোগে গ্রেপ্তার ৬ চীনা নাগরিকসহ আটজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৪ মে ২০২৬