আফ্রিকার ২৯তম ও বিশ্বের ১২৯তম দেশ হিসেবে মৃত্যুদণ্ড রদ করেছে ঘানা। গত ২ আগস্ট দেশটির প্রেসিডেন্ট নানা আদো দাঙ্কোয়া আকুফো এ সংক্রান্ত দুটি বিলে স্বাক্ষর করেছেন। রুশ সংবাদমাধ্যম আরটি নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
পশ্চিম আফ্রিকার দেশ ঘানার মোট আয়তন ২ লাখ ৩৮ হাজার ৫৩৫ কিলোমিটার। জনসংখ্যা মাত্র ৩ কোটি ২০ লাখ। ক্ষমতাসীন দল ন্যাশনাল ডেমোক্রেটিক কংগ্রেসের নেতা ফ্রান্সিস জেভিয়ার সোসু গত ২৫ জুলাই মৃত্যুদণ্ড রদ বিষয়ক বিলটি পার্লামেন্টে উত্থাপন করেন। পার্লামেন্টে পাস হওয়ার পর সেটি পাঠানো হয়েছিল প্রেসিডেন্টের কার্যালয়ে। গত ২ আগস্ট সেই বিলে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট।
এই বিলে রাষ্ট্রপতির স্বাক্ষর করায় এখন থেকে কোনো অপরাধের শাস্তি হিসেবে আর মৃত্যুদণ্ড দিতে পারবে না ঘানার কোনো আদালত। এদিন এ সংক্রান্ত আরও একটি বিলে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট আকুফো। সেই বিলটিতে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিদের সাজা পরিবর্তন করে যাবজ্জীবন কারাবাসের সাজা দেওয়া হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, ঘানার বিভিন্ন কারাগারে মোট ১৭৬ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। তাদের মধ্যে ১৭০ জন পুরুষ ও ৬ জন নারী। রাষ্ট্রপতি ২য় বিলে স্বাক্ষরের পর তাদের সবার সাজা যাবজ্জীবন কারাবাসে রূপান্তরিত হয়েছে।
সাম্প্রতিক এক জনসমীক্ষায় দেখা গেছে, ঘানার অধিকাংশ জনগণ সাজা হিসেবে মৃত্যদণ্ড বাতিলের পক্ষে।
আজ সোমবার রাষ্ট্রপতি বিলে স্বাক্ষরের পর সরকারি দলের নেতা সোসু সাংবাদিকদের বলেন, ‘মৃত্যুদণ্ড রদ হওয়ার এই আইন প্রমাণ করে যে, আমরা ঘানাকে আর অমানবিক, অসভ্য, বদ্ধ, অন্ধকার ও অধোগতির দেশ হিসেবে দেখতে চাই না। আমরা বিশ্বাস করি বেঁচে থাকার অধিকার সর্বাগ্রে।’
উল্লেখ্য, এর আগে বিভিন্ন সময়ে জাম্বিয়া, ইকোয়েটোরিয়াল গিনি, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, সিয়েরা লিওন, শাদসহ আফ্রিকার ২৮টি দেশ সর্বোচ্চ সাজা হিসেবে মৃত্যুদণ্ড রদ করেছে।

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
৬ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
৮ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
৯ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
১৪ দিন আগে