ভালোবাসা দিবসে প্রিয় শিক্ষককে জাঁকজমক আয়োজনে বিদায় জানিয়েছেন প্রাক্তন শিক্ষার্থীরা। ফুল দিয়ে সাজানো ছাদখোলা মাইক্রোবাসে করে তাঁকে বাড়ি পৌঁছে দেওয়া হয়। পেছনে ছিল শতাধিক মোটরসাইকেলের বহর—যা চোখে পড়ার মতো দৃশ্য।


ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একটি গরুর খামারে ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার চারজনকে আজ শনিবার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, গত ১০ নভেম্বর গভীর রাতে বালিয়াডাঙ্গী থানার বড়বাড়ী এলাকার

সম্পত্তির ভাগবাঁটোয়ারা নিয়ে বিরোধ চার বোন ও এক ভাইয়ের। এ কারণে একমাত্র ছেলের কাছে আশ্রয় না পেয়ে বৃদ্ধ বাবা ছিলেন মেয়ের বাড়িতে। মৃত্যুর পর লাশ বাড়িতে দাফনের জন্য আনা হলে গ্রহণ করেননি ছেলে। ২৩ ঘণ্টা পর থানা–পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে মরদেহ দাফন হয়েছে।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ভালনারেবল উইমেন বেনিফিটের (ভিডব্লিউবি) উপকারভোগী ব্যক্তিদের জন্য বরাদ্দ করা ৯ হাজার ৮৩২ বস্তা চাল গুদামে পড়ে রয়েছে চার মাস ধরে। নির্দেশনা থাকলেও চাল বিতরণ করছেন না উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আবু বেলাল ছিদ্দিক।