রাঙামাটি কৃষি বিভাগের উপপরিচালকের কার্যালয় থেকে উদ্ধার করা ৭ ফুট দৈর্ঘ্য ও প্রায় ৭ কেজি ওজনের একটি অজগর সাপ কাপ্তাই রেঞ্জের ব্যাংছড়ি সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করেছে বন বিভাগ। রবিবার দুপুরে এ কার্যক্রম পরিচালনা করা হয়।


২০১৭ সালের ১৩ জুন। রাঙামাটির কাপ্তাইবাসীর জন্য এটি ছিল এক বিভীষিকাময় দিন। আগের দিন মধ্যরাত থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। টানা বর্ষণে তখন ঘরবন্দী মানুষ। সকালে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসতে থাকে পাহাড়ধসে হতাহতের মৃত্যুর খবর। ওই দিনের পাহাড়ধসে কাপ্তাইয়ের বিভিন্ন এলাকায় প্রাণ হারায় ১৮ জন।

রাঙামাটির কাপ্তাইয়ে অতিরিক্ত লোডশেডিং বন্ধ ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন হয়েছে। শুক্রবার বিকেলে কাপ্তাই নতুন বাজার সড়কে আয়োজিত কর্মসূচি থেকে এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি না হলে আগামী শুক্রবার বিক্ষোভ মিছিলের হুঁশিয়ারি দেওয়া হয়।

রাঙামাটির কাপ্তাই লেকে পানিস্বল্পতার কারণে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে (কপাবিক) বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে বর্তমানে মাত্র দুটি ইউনিট চালু রয়েছে, বাকি তিনটি ইউনিট বন্ধ রয়েছে। বর্তমানে এ দুটি ইউনিট থেকে ৫৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, যেখানে...