
আফগানিস্তানে সৌরবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ করতে চায় বাংলাদেশের একটি কোম্পানি। এই প্রকল্পের আওতায় ১০০ থেকে ১০০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে।
আফগানিস্তানের পানি ও জ্বালানি মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম কাবুল টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদমাধ্যমটির তথ্যমতে, সম্প্রতি ইস্যুটি নিয়ে আলোচনা হয়েছে আফগানিস্তানের পানি ও জ্বালানি মন্ত্রণালয়ের বিনিয়োগ আকর্ষণ বিভাগের প্রধান মৌলভি রহমত ওয়ালি রহমানি এবং বাংলাদেশি কোম্পানি বিপিটির প্রধান মোহাম্মদ ইসহাক আবুল খায়ের।
আফগানিস্তানের পানি ও জ্বালানি মন্ত্রণালয়ের বিবৃতিতে অনুযায়ী, আফগানিস্তানের নবায়নযোগ্য জ্বালানি, বিশেষত ১০০ থেকে ১০০০ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগের ব্যাপারে আগ্রহের কথা জানিয়েছেন ইসহাক আবুল খায়ের। একই সঙ্গে এসব প্রকল্প বাস্তবায়নে আফগান সরকারের সহযোগিতা কামনা করেন বলেও জানিয়েছেন তিনি।
বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে মৌলভি রহমত ওয়ালি রহমানি আবুল খায়েরকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। তিনি বলেন, আফগানিস্তানে বর্তমানে বিনিয়োগের জন্য একটি সহায়ক পরিবেশ তৈরি হয়েছে এবং তা দিন দিন আরও উন্নত হচ্ছে। সরকার এই খাতে বিদেশি অংশীদারিকে স্বাগত জানাচ্ছে।
উল্লেখ্য, আফগানিস্তানে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্য নিয়ে কাজ করছে দেশটির তালেবান প্রশাসন। সৌরবিদ্যুৎকে অন্যতম গুরুত্বপূর্ণ খাত হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই প্রস্তাবিত বিনিয়োগ বাস্তবায়িত হলে দেশটির বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

উপপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের চার সহকারী পরিচালক পদের কর্মকর্তা। আজ সোমবার (২ মার্চ) বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলনকক্ষে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপপরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে...
১৪ মিনিট আগে
বাংলাদেশে ইসলামি ব্যাংকিং ও ফাইন্যান্স খাতের সমসাময়িক চ্যালেঞ্জ, কাঠামোগত সংস্কার ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে এক উচ্চপর্যায়ের গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে পুরানা পল্টনের ডিআর টাওয়ারে আইডিএলসি ফাইন্যান্স পিএলসির প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
১ ঘণ্টা আগে
কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা জানায়, ইউরোপের বড় বাজার যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসে গ্যাসের দাম এক লাফে অনেক খানি বেড়ে গেছে। যুক্তরাজ্যের স্কটল্যান্ডভিত্তিক জ্বালানিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান উড ম্যাকেনজির গ্যাস ও এলএনজি গবেষণা ইউনিটের ভাইস প্রেসিডেন্ট মাসিমো ডি অডোয়ার্ডো বলেন...
১ ঘণ্টা আগে
ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা এবং ইরানের পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতিতে কাতার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন বন্ধ করে দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলেছে, কাতারের রাস লাফান শিল্পনগরী ও মেসাঈদ শিল্পনগরীতে হামলার পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে