
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বিভিন্ন পণ্যের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। এবার তিনি ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্রের বাইরে তৈরি যেকোনো চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। পাশাপাশি যেসব দেশ যুক্তরাষ্ট্রে আসবাবপত্র তৈরি করে না, তাদের ওপরও অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে বলে জানিয়েছেন।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের চলচ্চিত্রশিল্পকে ‘অন্যান্য দেশ চুরি করে নিয়ে গেছে, ঠিক বাচ্চারা যেভাবে চকলেট চুরি করে’।
তাঁর পোস্টে আরও বলা হয়, ‘ক্যালিফোর্নিয়া দুর্বল ও অদক্ষ গভর্নরের কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং, এই দীর্ঘদিনের সমস্যা সমাধানে আমি যুক্তরাষ্ট্রের বাইরে তৈরি যেকোনো চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি।’
এর কিছুক্ষণ পর আরও এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘নর্থ ক্যারোলাইনা একসময় আসবাবপত্রের জন্য বিখ্যাত ছিল। এই ব্যবসা এখন পুরোপুরি চীন ও অন্যান্য দেশের কাছে। নর্থ ক্যারোলাইনা আবারও মহান করে তোলার জন্য আমি সেসব দেশের ওপর শুল্ক আরোপ করতে যাচ্ছি, যারা যুক্তরাষ্ট্রে তাদের আসবাবপত্র তৈরি করে না।’
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, কবে থেকে এই শুল্ক আরোপ করা হবে, এ বিষয়ে তিনি কিছু জানাননি। তিনি শুধু বলেছেন, ‘বিস্তারিত পরে জানানো হবে।’ তবে সংশ্লিষ্ট অনেকে বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্প আবারও শুল্ক আরোপ করতে চলেছেন এবং এবার সেটা সিনেমা ও আসবাবপত্রের ওপর।

ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৩ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
৭ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১২ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১৩ ঘণ্টা আগে