
গত চার বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে মার্কিন ডলারের মান। প্রেসিডেন্ট ট্রাম্প ডলারের দরপতন নিয়ে উদ্বেগ উড়িয়ে দিলেও আন্তর্জাতিক বাজারে মুদ্রাটির মান কমায় বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হয়েছে অস্থিরতা। ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে এখন তাঁরা সোনা ও সুইস ফ্রাঁর দিকে ঝুঁকছেন।
গতকাল মঙ্গলবার আইওয়া অঙ্গরাজ্যে নিজের দ্বিতীয় মেয়াদের অর্থনৈতিক সাফল্য প্রচারের সময় ডোনাল্ড ট্রাম্প ডলারের দরপতন নিয়ে প্রশ্নের মুখে পড়েন। কিন্তু তিনি এই পরিস্থিতিকে ‘ভালো’ বলে অভিহিত করেন। ট্রাম্প উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি, ডলারের অবস্থা ভালো। ডলারের মান দেখুন—আমরা যে ব্যবসা করছি, তার দিকে তাকান। ডলার খুব ভালো করছে।’
কিন্তু প্রেসিডেন্টের এই বক্তব্যের পরপরই প্রধান মুদ্রাগুলোর বিপরীতে ডলারের মান ১ দশমিক ৩ শতাংশ কমে যায়। আজ বুধবার সকালে এটি আরও শূন্য দশমিক ২ শতাংশ কমে। ইতিমধ্যে গত এক বছরে ডলারের মান প্রায় ১০ শতাংশ কমেছে। তবে গতকালের এই পতন ছিল ২০২৫ সালের এপ্রিলের পর এক দিনে সর্বোচ্চ দরপতন।
ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারির পর ডলার এখন সর্বনিম্ন অবস্থানে রয়েছে। বিশ্লেষকেরা মনে করছেন, ট্রাম্পের অনিশ্চিত নীতিনির্ধারণ—যেমন গ্রিনল্যান্ড দখল করার হুমকি এবং ইউরোপীয় মিত্রদের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা বিশ্ববাজারে নতুন করে ভূরাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করেছে। ফলে ডলারের ওপর থেকে আস্থা কমছে বিনিয়োগকারীদের।
ইন্টারঅ্যাকটিভ ব্রোকার্সের মার্কেট স্ট্র্যাটেজিস্ট স্টিভ সোসনিক বলেন, দুর্বল ডলার একটি মুদ্রার দুই পিঠের মতো। এটি বহুজাতিক কোম্পানিগুলোর জন্য ভালো, কারণ, তাদের বিদেশি আয় ডলারে রূপান্তর করলে বেশি লাভ হবে। কিন্তু এর ফলে আমদানি করা পণ্যের দাম বাড়বে, যা মুদ্রাস্ফীতির ওপর প্রভাব ফেলতে পারে।
এদিকে ডলারের এই পতনে পাল্লা দিয়ে বাড়ছে সোনা ও অন্যান্য মুদ্রার দাম। প্রতি আউন্স সোনার দাম ৫ হাজার ২০০ ডলারের মাইলফলক অতিক্রম করে নতুন রেকর্ড গড়েছে। গত সোমবার প্রথমবারের মতো এটি পাঁচ হাজার ডলার স্পর্শ করেছিল। এক বছর আগে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার পর থেকে সোনার দাম প্রায় ৯০ শতাংশ বেড়েছে।
এ ছাড়া গত এক দশকের মধ্যে ডলারের বিপরীতে সর্বোচ্চ অবস্থানে রয়েছে সুইস ফ্রাঁ। এ বছর এখন পর্যন্ত এর মান ৩ শতাংশ বেড়েছে। ডলারের বিপরীতে ইউরোর মানও ১ দশমিক ২ ডলারে পৌঁছেছে, যা ২০১৭ সালের পর সর্বোচ্চ প্রবৃদ্ধি। পাশপাশি শক্তিশালী অবস্থানে আছে পাউন্ড ও ইয়েন।
এদিকে ডলারের এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই আজ মার্কিন কেন্দ্রীয় ব্যাংক (ফেড) বছরের প্রথম সুদের হার ঘোষণা করতে যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প সুদের হার কমানোর জন্য চাপ দিলেও ব্যাংকটি বর্তমানে তা অপরিবর্তিত রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তেলের দাম বাড়ার পেছনে প্রধান কারণ হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়া। বিশ্বের মোট জ্বালানি তেলের ২০ শতাংশেরও বেশি এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। তেহরানের পক্ষ থেকে জাহাজ চলাচলে সতর্কবার্তা দেওয়ার পর অধিকাংশ বড় তেল কোম্পানি, ট্যাংকার মালিক এবং ট্রেডিং হাউজ এই রুট দিয়ে
১০ ঘণ্টা আগে
জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্তত ১৫০টি বিশালাকার ট্যাংকার এখন হরমুজ প্রণালির বাইরে খোলা সমুদ্রে নোঙর ফেলে অবস্থান করছে। এর মধ্যে অপরিশোধিত তেল এবং এলএনজি বাহী জাহাজের সংখ্যাই বেশি। এ ছাড়া প্রণালির অপর প্রান্তেও কয়েক ডজন জাহাজ স্থির
১৪ ঘণ্টা আগে
তেলসমৃদ্ধ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিশ্ববাজারে তেলের দামে এ ঘটনার বড় ধরনের প্রভাবের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, আগামীকাল সোমবার সপ্তাহের প্রথম দিন বিশ্ববাজারে লেনদেন শুরু হতেই তেলের দাম ৯ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।
১৪ ঘণ্টা আগে
রাজশাহী বিভাগ সমিতি ঢাকার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বাদ আসর রাজধানীর বিআইএম হলরুমে আনন্দঘন পরিবেশে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত রাজশাহী বিভাগের আট জেলার বিভিন্ন শ্রেণি-পেশার দেড় শতাধিক মানুষ অংশ নেন।
১৫ ঘণ্টা আগে