চাঁপাইনবাবগঞ্জের এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শেষ বর্ষের ছাত্রী শারমিন নাহার নীতি। মাসে ছাতু বিক্রি করে ২৫ থেকে ৩০ হাজা টাকা আয় করেন তিনি। দেড় বছর আগে ২ হাজার টাকার খরচ করে ছাতু বানিয়ে তাঁর এ উদ্যোগের শুরু। দশ রকমের ছাতু ‘রকমারি হাউজ’ নামের পেজ ও ‘চাঁপাইনবাবগঞ্জ ডিভার্স’ নামের একটি ফেসবুক গ্রুপের মাধ্যম তিনি এ ব্যবসা পরিচালনা করেন। সে কুরিয়ারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ছাতু সরবরাহ করে। এই পথেই বড় ব্যবসায়ী হওয়ার স্বপ্ন তাঁর।
শারমিন বলেন, আমার আত্মীয়-স্বজনেরা ঢাকায় থাকে। আমার মা প্রায়ই তাঁদের জন্য ছাতু বানিয়ে পাঠাতেন। একদিন একটা ছাতুর প্যাকেট নিয়ে ফেসবুকের কয়েকটি গ্রুপে পোস্ট করেছিলাম। ওই পোস্ট দেখে প্রথম নাটোরের বনপাড়া থেকে অর্ডার পাই। তখন ২ হাজার টাকা পুঁজি নিয়ে অনলাইনভিত্তিক একটি পেজ খুলে বিজ্ঞাপন দিয়ে এ পথে যাত্রা শুরু হয়। আমার বাবা-মা আর মামি আমাকে এ কাজে সবচেয়ে বেশি বেশি সাহায্য করেন। বিশেষ করে বাবা যখন আমার ছাতু বিক্রির কথা বাইরে বলেন, তখন আমি খুব আনন্দিত হই। ছাতু সব রকম পুষ্টির উৎস, চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য।
ইউনিক প্রোডাক্ট হওয়ায় এটি নিয়েই আমার পথচলা। ছাতু একটি প্রাচীন খাবার। কালের বিবর্তনে এ খাবার হারিয়ে যাচ্ছে। আর আমি চাই, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার বাইরেও বাঙালির খাবার হিসেবে ছাতু পরিচিত হয়ে উঠুক।
শারমিন আরও জানান, ছাতুকে ‘দেশীয় হরলিক্স’ও বলা হয়। গত মাসে ৩৬টি অর্ডারে আয় করেছি প্রায় ৩০ হাজার টাকা। প্রথমে আমরা অল্প কয়েক রকমের ছাতু সরবরাহ করতাম। বর্তমানে আমরা ১০ রকমের ছাতু সরবরাহ করে থাকি। বিশেষ করে ডায়াবেটিক রোগীদের জন্য স্পেশালভাবে বানানো চাল ছাড়া ছাতু (যব, ছোলামিশ্রিত) বাচ্চাদের জন্য যব, চাল, ছোলা, গম, ভুট্টা, চিনাবাদাম, কাজুবাদাম ও কাঠবাদাম মিশ্রিত করে বানানো হয় দেশীয় হরলিক্স। এটি বড়রাও খেতে পারবেন।
সাধারণত আমরা ছাতুকে এমনভাবে তৈরি করছি যাতে সব বয়সের মানুষ খেতে পারেন। যব, ছোলা, চাল, গম, ভুট্টা, যব ও গমের মিশ্রিত ছাতু; যব ও ছোলা মিশ্রিত ছাতু; বাদাম মিশ্রিত ছাতু (যব, চাল, ছোলা, গম, ভুট্টাসহ প্রচুর পরিমাণে চিনাবাদাম) বেশি পরিমাণে বিক্রি হয়।
শারমিনের বাবা ওমর ফারুক মিলন জানান, আমি একজন পেশায় হোমিওপ্যাথিক চিকিৎসক। মেয়েটা যখন বলে, বাবা আজকে ঢাকা থেকে একসঙ্গে ২০ কেজি ছাতুর অর্ডার এসেছে তখন আমি খুব আনন্দিত হই। আমি এখনো কোন ডেলিভারি বয় রাখিনি। অনেক সময় কাছের অর্ডারের ছাতুগুলো ভোক্তাদের বাড়িতে আমি সরবরাহ করি। নিজ কানে শুনতে চাই, আমাদের বানানো প্রোডাক্ট নিয়ে ভোক্তারা কী বলেন। মেয়েকে পরিবারের পক্ষ থেকে সব রকম সহযোগিতা করা হয় বলেও তিনি উল্লেখ করেন।

ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
২ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
৩ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
১০ ঘণ্টা আগে