দরপতন থেকে বের হতে পারছে না দেশের পুঁজিবাজার। গতকাল বুধবার ডিএসই দরপতনের কারণে সূচক কমেছে।
এর আগে গত রোববার পর্যন্ত ৯ কর্মদিবসের ৪৪৬ পয়েন্ট সূচক কমার পর সোমবার উত্থানে ৬০ পয়েন্ট যোগ হয়। পরের দিন মঙ্গলবার ফের দরপতনের পর গতকাল বুধবার আরও ৫০ পয়েন্ট কমে সূচক ৫ হাজার ২২৮ পয়েন্টে নেমে গেছে। ফলে এক দিনে ৬০ পয়েন্ট বাড়ার পর দুই দিনে সূচক কমল প্রায় ৮২ পয়েন্ট।
লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬৪টির, কমেছে ২৮৬টির এবং অপরিবর্তিত ছিল ৪৪টির। বাজারটিতে হাতবদল হয়েছে ৩০৬ কোটি ৬৭ লাখ টাকা, যা আগের কার্যদিবসে ছিল ৪৪০ কোটি ৭২ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ১৩৪ কোটি ৫ লাখ টাকা।

ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
২ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
৩ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
১০ ঘণ্টা আগে