
মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স শেয়ারবাজারে অভিষেকের পর ইলন মাস্ক এখন বিশ্বের প্রথম ‘ট্রিলিয়নার’ হিসেবে ইতিহাসে নাম লিখিয়েছেন। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে—এক ট্রিলিয়ন ডলার আসলে কত বড় অঙ্কের টাকা? বা এই অর্থ দিয়ে কী করা সম্ভব?
চলুন গাণিতিক হিসেব ও কিছু উদাহরণের মাধ্যমে এই অবিশ্বাস্য অঙ্কের ধারণাটি জেনে নেই—
এক ট্রিলিয়ন হলো এক হাজার বিলিয়নের সমান। সংখ্যার পিঠে লিখতে গেলে ১-এর পর ১২টি শূন্য বসালে এক ট্রিলিয়ন (১,০০০, ০০০,০০০, ০০০) হয়।
এক ট্রিলিয়ন ডলার হলো ইউরোপের উন্নত দেশ সুইজারল্যান্ডের প্রায় পুরো অর্থনীতির (জিডিপি) সমান।
একজন সাধারণ মার্কিন শ্রমিকের ১ ট্রিলিয়ন পাউন্ড আয় করতে হলে প্রায় ১ কোটি ৬৩ লাখ (১৬.৩ মিলিয়ন) বছর সময় লাগবে।
বিশ্বখ্যাত রাইড শেয়ারিং জায়ান্ট উবারের বর্তমান বাজারমূল্য প্রায় ১৪ হাজার ২০০ কোটি ডলার। অর্থাৎ, প্রায় ৭টি উবার কোম্পানি একসঙ্গে কিনলে তা ১ ট্রিলিয়ন ডলারের সমান হবে।
বিশ্বের সবচেয়ে মূল্যবান ক্রীড়া দল বা স্পোর্টস টিম হলো ডালাস কাউবয়েজ, যার আনুমানিক মূল্য ১ হাজার ৩০০ কোটি (১৩ বিলিয়ন) ডলার। এক ট্রিলিয়ন ডলার দিয়ে এইরকম প্রায় ৭৭টি স্পোর্টস টিম কিনে নেওয়া সম্ভব!
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের মোট ব্যক্তিগত সম্পদের পরিমাণ ১০০ কোটি (১ বিলিয়ন) ডলারের চেয়েও কম বলে ধারণা করা হয়। সেই হিসেবে, ১ ট্রিলিয়ন ডলারের মালিক ইলন মাস্ক ব্রিটেনের রাজার চেয়ে অন্তত ১ হাজার গুণ বেশি ধনী!

ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
৪ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
৮ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
৯ ঘণ্টা আগে
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং (ক্রিম) প্রকল্প এবং এর আওতাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টারের (ক্রিলিক) তহবিল প্রদানকারী সংস্থা গ্রিন ক্লাইমেট ফান্ডের...
১০ ঘণ্টা আগে