ঈদ উৎসবের কেনাকাটায় নগদ টাকার ঝামেলা এড়িয়ে কার্ড ব্যবহার এখন অনেকের কাছেই পছন্দের শীর্ষে। কারণ, কার্ডে লেনদেন বেশ সহজ, কাঁড়ি কাঁড়ি টাকা নিয়ে আর শপিং করতে হয় না। বিশেষ করে ব্যাংকগুলোও তাদের গ্রাহকদের কেনাকাটাকে আরও সহজ করতে নানা রকম সুযোগ-সুবিধা ও ছাড় দেয়। ঈদ উৎসবের কেনাকাটায় বাড়তি আনন্দ যোগ করছে দা প্রিমিয়ার ব্যাংক পিএলসি।
রমজান জুড়ে পাঁচ তারকা হোটেল, রেস্টুরেন্ট, লাইফস্টাইল, ফ্যাশন, গ্রোসারি ও অনলাইন কেনাকাটায় প্রিমিয়ার ব্যাংক কার্ডে উপভোগ করুন আকর্ষণীয় সব ডিসকাউন্ট, ক্যাশব্যাক ও ০% ইএমআইয়ের সুবিধা। প্রিমিয়ার ব্যাংক গ্রাহকদের জন্য রয়েছে সিলেক্টেড লাইফস্টাইল ও জুতার ব্র্যান্ডে সর্বোচ্চ ৫০% ছাড়, সিলেক্টেড গ্রোসারি মার্চেন্টে সর্বোচ্চ ২৫০০০ টাকার ইলেকট্রনিক ভাউচার।
পাঁচতারকা হোটেল ম্যারিয়ট ইন্টারন্যাশনালের রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে প্রাইম পার্টনার হিসেবে প্রিমিয়ার ব্যাংক নিয়ে এসেছে রমজানের বিশেষ আয়োজন। হোটেলটিতে মাসজুড়ে থাকছে বিভিন্ন রকমের আয়োজন এবং সেজে উঠেছে রমজানের সাজসজ্জায়—সঙ্গে গুলশান বেকিং কোম্পানি (জিবিসি) লবি ক্যাফেতে ইফতার বক্স যা শুরু ৬৫০০ টাকা থেকে। বাহার মাল্টি কুইজিন বুফে রেস্টুরেন্টে ইফতার এবং ডিনারে একটি কিনলে একটি ফ্রি থেকে শুরু করে একটি কিনলে দুটি ফ্রি পর্যন্ত অফার প্রিমিয়ার ব্যাংক কার্ডের ওপরে, ৯৯৯৯ টাকায়। এ ছাড়া সুহুর বুফেতে একটি কিনলে দুটি ফ্রি অফার, ৬২০০ টাকায়।
প্রিমিয়ার ব্যাংকের সকল কার্ডহোল্ডার রমজানে রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল ছাড়াও, সিক্স সিজন্স, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, লে মেরিডিয়েন, আমারি, ঢাকা রিজেন্সি, হলিডে ইন, লেকশোর হোটেল, রেইন ট্রি, হোটেল সারিনা সহ সারা দেশে বিভিন্ন তারকা হোটেলেই বুফে ইফতার ও ডিনারে ‘একটি কিনলে তিনটি ফ্রি’ পর্যন্ত বুফে অফার পাচ্ছেন। এছাড়াও প্রিমিয়ার ব্যাংক কার্ড ব্যবহার করে বুখারা, পিজ্জা ইন, বার-বি-কিউ, হাক্কা কিচেন, সী-শেল সহ নির্দিষ্ট রেস্টুরেন্টে মিলবে ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত ছাড়।
লাইফস্টাইল পার্টনার শপে ব্যাংকের কার্ডহোল্ডাররা ৫০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। এছাড়াও, কার্ডহোল্ডাররা গয়নার দোকানে মজুরিতে ৫১ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। বড় বড় শহরের হোটেল কিংবা রিসোর্টে রুম রেন্টের উপর ৫৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন গ্রাহকরা।
অফার সম্পর্কে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর বলেন, ‘প্রিমিয়ার ব্যাংক বিশেষ উপলক্ষে সবসময় সেরা অফার নিয়ে আসে। রমজান এবং ঈদের অফারগুলোতে কেনাকাটার ক্ষেত্রে সব ক্যাটাগরি অন্তর্ভুক্ত থাকায় আমাদের গ্রাহকদের পরিবার ও পরিজনদের নিয়ে এই ঈদ উৎসব উদযাপনকে আরও বর্ণিল করবে। ৪০০ এর বেশি পার্টনার নিয়ে আমাদের অনেক ক্যাটাগরির ডেবিট এবং ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য সবসময় দিয়ে আসছে সর্বোৎকৃষ্ট সুবিধা। আমরা আশা করি, এই অফারগুলো রমজান জুড়ে গ্রাহকদের জন্য আকর্ষণীয় ও আনন্দময় হবে।’

তেলের দাম বাড়ার পেছনে প্রধান কারণ হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়া। বিশ্বের মোট জ্বালানি তেলের ২০ শতাংশেরও বেশি এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। তেহরানের পক্ষ থেকে জাহাজ চলাচলে সতর্কবার্তা দেওয়ার পর অধিকাংশ বড় তেল কোম্পানি, ট্যাংকার মালিক এবং ট্রেডিং হাউজ এই রুট দিয়ে
১০ ঘণ্টা আগে
জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্তত ১৫০টি বিশালাকার ট্যাংকার এখন হরমুজ প্রণালির বাইরে খোলা সমুদ্রে নোঙর ফেলে অবস্থান করছে। এর মধ্যে অপরিশোধিত তেল এবং এলএনজি বাহী জাহাজের সংখ্যাই বেশি। এ ছাড়া প্রণালির অপর প্রান্তেও কয়েক ডজন জাহাজ স্থির
১৪ ঘণ্টা আগে
তেলসমৃদ্ধ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিশ্ববাজারে তেলের দামে এ ঘটনার বড় ধরনের প্রভাবের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, আগামীকাল সোমবার সপ্তাহের প্রথম দিন বিশ্ববাজারে লেনদেন শুরু হতেই তেলের দাম ৯ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।
১৪ ঘণ্টা আগে
রাজশাহী বিভাগ সমিতি ঢাকার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বাদ আসর রাজধানীর বিআইএম হলরুমে আনন্দঘন পরিবেশে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত রাজশাহী বিভাগের আট জেলার বিভিন্ন শ্রেণি-পেশার দেড় শতাধিক মানুষ অংশ নেন।
১৫ ঘণ্টা আগে