
দেশের বেসরকারি এয়ারলাইনস এয়ার অ্যাস্ট্রা আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ঢাকা-সিলেট-ঢাকা রুটে প্রতিদিন দুটি ফ্লাইট পরিচালনা করবে। ঢাকা ও সিলেট থেকে ওয়ান ওয়ে সর্বনিম্ন ভাড়া ট্যাক্সসহ নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯৫ টাকা।
আজ শনিবার এয়ার অ্যাস্ট্রার জনসংযোগ বিভাগ জানিয়েছে, চট্টগ্রাম এবং কক্সবাজারের পর বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের গন্তব্য সিলেট এয়ার অ্যাস্ট্রার জন্য গুরুত্বপূর্ণ। গত বছরের ২৪ নভেম্বর চট্টগ্রাম এবং কক্সবাজারে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু করার মাত্র তিন মাসের মধ্যে নতুন এই গন্তব্যে ফ্লাইট পরিচালনা শুরু করছে এয়ার অ্যাস্ট্রা। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ফ্লাইটগুলোর সময় নির্ধারণ করা হয়েছে। ঢাকা থেকে যথাক্রমে দুপুর ২টা ১০ মিনিট ও রাত ৮টায় এবং সিলেট থেকে যথাক্রমে দুপুর ৩টা ও রাত ৮টা ৫০ মিনিটে ফ্লাইট পরিচালনা করবে এয়ার অ্যাস্ট্রা।
এয়ার অ্যাস্ট্রা’র সিইও ইমরান আসিফ বলেন, ‘মাত্র তিন মাসের মধ্যে এয়ার অ্যাস্ট্রা’র বহরে তৃতীয় এয়ারক্রাফট এটিআর ৭২-৬০০ যুক্ত হওয়ায় আমরা আমাদের নতুন গন্তব্যে ফ্লাইট শুরু করতে পারছি। আশা করি সম্মানিত যাত্রীরা এয়ার অ্যাস্ট্রায় ভ্রমণ করার মধ্য দিয়ে আমাদের পরিষেবার প্রশংসা করবেন।’
এয়ার অ্যাস্ট্রা’র বহরে বর্তমানে তিনটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট রয়েছে, যা ফ্রান্সে নির্মিত সর্বাধুনিক প্রযুক্তির টার্বোপ্রপ এয়ারক্রাফট এবং ৭০ জন যাত্রী বহন করতে সক্ষম।

দেশে সোনার দাম আবারও বেড়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
৪ ঘণ্টা আগে
পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
৪ ঘণ্টা আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি বিশ্ব। এরই মধ্যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। এ সংঘাত এখন শুধু এই তিন দেশের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোও জড়িয়ে পড়ায় পুরো অঞ্চল...
৪ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
৫ ঘণ্টা আগে