বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গসংগঠন তানভীর ফুড লিমিটেড দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে নতুন ব্র্যান্ড ‘ফ্রেশ কফি’ নিয়ে এসেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) ঢাকার একটি স্বনামধন্য হোটেলে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ফ্রেশ কফির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ফ্রেশ কফি প্রাথমিকভাবে দুটি ভ্যারিয়েন্টে বাজারে পাওয়া যাবে—ফ্রেশ কফি ৩-ইন-১ এবং ফ্রেশ কফি ক্যাপাচিনো (সুগার ফ্রি)। কফি, ক্রিমার ও চিনির নিখুঁত সমন্বয়ে একটি পারফেক্ট কফি অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে ফ্রেশ কফি থ্রি ইন ওয়ান এবং ফ্রেশ কফি ক্যাপাচিনো ‘স্যাশে’-এর মূল্য নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ১০ এবং ১৫ টাকা।
এমজিআই ডিরেক্টর তাহমিনা মোস্তফা আনুষ্ঠানিকভাবে নতুন কফি ভ্যারিয়েন্টগুলোর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমজিআই চিফ অ্যাকাউন্টস অফিসার (সিএও) মো. রহমতুল্লাহ খন্দকার, এক্সিকিউটিভ ডিরেক্টর (অ্যাডমিন) সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার (সিএইচআরও) আতিক উজ জামান খান, সিনিয়র জিএম অ্যান্ড হেড অব অ্যাকাউন্টস এস এম মুজিবুর রহমান, হেড অব সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট রাশেদুল হক, সিনিয়র জিএম (ব্র্যান্ড) কাজী মো. মহিউদ্দিন, সিনিয়র জিএম (প্ল্যান্ট) জয়নাল আবেদিন এবং সিনিয়র এজিএম (ব্র্যান্ড) মুনতাসির মামুন মুনসহ সেলস, ফ্যাক্টরি এবং অন্য ডিপার্টমেন্টের কর্মকর্তারা।

ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
২৪ মিনিট আগে
তেলের দাম বাড়ার পেছনে প্রধান কারণ হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়া। বিশ্বের মোট জ্বালানি তেলের ২০ শতাংশেরও বেশি এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। তেহরানের পক্ষ থেকে জাহাজ চলাচলে সতর্কবার্তা দেওয়ার পর অধিকাংশ বড় তেল কোম্পানি, ট্যাংকার মালিক এবং ট্রেডিং হাউজ এই রুট দিয়ে
১২ ঘণ্টা আগে
জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্তত ১৫০টি বিশালাকার ট্যাংকার এখন হরমুজ প্রণালির বাইরে খোলা সমুদ্রে নোঙর ফেলে অবস্থান করছে। এর মধ্যে অপরিশোধিত তেল এবং এলএনজি বাহী জাহাজের সংখ্যাই বেশি। এ ছাড়া প্রণালির অপর প্রান্তেও কয়েক ডজন জাহাজ স্থির
১৬ ঘণ্টা আগে
তেলসমৃদ্ধ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিশ্ববাজারে তেলের দামে এ ঘটনার বড় ধরনের প্রভাবের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, আগামীকাল সোমবার সপ্তাহের প্রথম দিন বিশ্ববাজারে লেনদেন শুরু হতেই তেলের দাম ৯ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।
১৬ ঘণ্টা আগে