নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। বুধবার সকালে রাজধানীর আফতাবনগরে ‘প্রভাত ফেরি’ এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্মিত ‘শহীদ মিনার’-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ‘কালচারাল ক্লাব’-এর আয়োজনে ‘অবিনশ্বর বাহান্নো’ শিরোনামে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানের মধ্যে রয়েছে আলোচনা, ঐতিহ্যবাহী গানের পরিবেশনা, নাচ, আবৃত্তি এবং ভাষা আন্দোলন ও বাংলা সংস্কৃতির ঐশ্বর্য তুলে ধরে নানান ধরনের পোস্টার প্রদর্শনী।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য, এইচ এন আশিকুর রহমান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শামস রহমান। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন একুশে পদক বিজয়ী বিশিষ্ট রবীন্দ্র গবেষক ও শিক্ষাবিদ, অধ্যাপক সৈয়দ আকরাম হোসেন।
অনুষ্ঠানে বক্তারা ২১ ফেব্রুয়ারি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের তাৎপর্য এবং এর মধ্য দিয়ে প্রাপ্ত নানান অর্জন নিয়ে আলোচনা করেন। তাঁরা এই ভাষা আন্দোলন কিভাবে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা লাভে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তার বর্ণনা দেন। একই সাথে ভাষা আন্দোলনের চেতনা যতটা সম্ভব জাতির সবার মধ্যে ছড়িয়ে দিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যগণ, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, ডিন, শিক্ষকগণ, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা অংশ নেন।

যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১৩ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৬ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
১১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৫ ঘণ্টা আগে