টানা দুই প্রান্তিকে দুই অঙ্কের প্রবৃদ্ধি নিয়ে নেটওয়ার্কের গতি ও ডিজিটাল সেবার মানে সেরা অবস্থান ধরে রেখেছে দেশের অন্যতম শীর্ষ মোবাইল অপারেটর বাংলালিংক। গত বৃহস্পতিবার বাংলালিংকের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ভিওনের সর্বশেষ প্রান্তিক ফলাফল প্রকাশিত হয়েছে। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বাংলালিংকের আয় আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ১১ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৩৭৯ কোটি টাকায় দাঁড়িয়েছে।
এর আগে বাংলালিংক চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকেও দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করেছিল। প্রান্তিক হিসাবে ইন্টারনেট ডেটা থেকে বাংলালিংকের আয় ২১ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি ও এর ব্যবহারকারীর সংখ্যা ৬ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি এই ধারাবাহিক প্রবৃদ্ধি অর্জনে ভূমিকা রেখেছে।
বাংলালিংকের চলমান ফোরজি সম্প্রসারণের ফলে সারা দেশে এর সর্বোচ্চ গতির নেটওয়ার্ক বিস্তৃত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের গ্রাহকেরা এর ফলে বাংলালিংকের ডিজিটাল সেবাও ব্যবহার করতে পারছেন। গত ১০ মাসে প্রায় সাড়ে ৩ হাজার বেজ ট্রান্সমিটার স্টেশন (বিটিএস) স্থাপন করেছে প্রতিষ্ঠানটি।
চলমান এ প্রচেষ্টার কারণে এর ফোরজি ব্যবহারকারীর সংখ্যা প্রান্তিক হিসাবে ৩১ দশমিক ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে দেড় কোটিতে। দেশের প্রথম অপারেটর হিসেবে টাইম ডিভিশন ডুপ্লেক্স (টিডিডি) প্রযুক্তি দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের ফোরজি চালু করেছে বাংলালিংক। এ ছাড়াও সম্প্রতি চট্টগ্রাম বিভাগে এর নেটওয়ার্ক কাভারেজ ৫০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।
বাংলালিংকের ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম টফি এই বছরের তৃতীয় প্রান্তিকে ধারাবাহিক ভালো ফলাফল অব্যাহত রয়েছে। এই প্রান্তিকের শেষে টফির মাসিক ব্যবহারকারীর সংখ্যা ৭০ লক্ষ্যে উন্নীত হয়। দেশের একমাত্র ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে আসন্ন বিশ্বকাপ ফুটবল লাইভস্ট্রিমিংও করবে টফি। বাংলালিংকের সেলফ কেয়ার অ্যাপ মাইবিএল অ্যাপ-ও ধারাবাহিকভাবে গ্রহণযোগ্যতা অর্জন করে চলেছে। তৃতীয় প্রান্তিকে এটির সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিল ৫১ লাখ।
তৃতীয় প্রান্তিকের প্রবৃদ্ধির বিষয়ে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস বলেন, ‘ধারাবাহিকভাবে আমাদের দুই অঙ্কের প্রবৃদ্ধি এটাই নিশ্চিত করে যে, গ্রাহকদের কাছে আমাদের সম্প্রসারিত নেটওয়ার্ক ও উন্নত ডিজিটাল সেবা স্বীকৃতি পাচ্ছে। এর ফলে বাংলালিংক এই বছরের তৃতীয় প্রান্তিকে আয়ের মার্কেট শেয়ারও বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। দেশের নানা প্রান্তে আরও ভালো অবস্থান ও নানা ধরনের ডিজিটাল সেবা নিয়ে আমরা প্রবৃদ্ধির এই ধারা অব্যাহত রাখতে পারব বলে বিশ্বাস করি।’

যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১৬ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৬ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
১১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৫ ঘণ্টা আগে