রাজশাহীতে অনুষ্ঠিত দিনব্যাপী ইউনিভার্সাল পেনশন স্কিম অ্যাওয়ারনেস ফেয়ারে অংশগ্রহণ করেছে ব্র্যাক ব্যাংক। জাতীয় পেনশন কর্তৃপক্ষ (দ্য ন্যাশনাল পেনশন অথোরিটি) এবং রাজশাহী বিভাগের কমিশনার অফিস যৌথভাবে এই মেলার আয়োজন করে। নতুন চালু হওয়া ইউনিভার্সাল পেনশন স্কিমকে সবার কাছে পরিচিত করা এবং এই বিষয়ে সবাইকে সচেতন করে তোলাই ছিল মেলার উদ্দেশ্য।
রাজশাহী শহরের হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে গত ১৯ এপ্রিল ২০২৪ এই মেলাটি অনুষ্ঠিত হয়। মেলার একটি স্টলে, ব্র্যাক ব্যাংকের কর্মকর্তারা ইউনিভার্সাল পেনশন স্কিম সম্পর্কে মেলায় আগতদের প্রশ্নের জবাব দেন।
সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ব্যাংকসহ বিভিন্ন সেক্টরের প্রায় ২০০ কর্মকর্তা এই মেলায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া। সুরক্ষিত ভবিষ্যৎ গড়ে তোলার জন্য পেনশন কন্ট্রিবিউশনের ওপর ট্যাক্সে ছাড়কৃত এবং ট্যাক্স-মুক্ত পেনশন সুবিধা অন্তর্ভুক্ত স্কিমে সাবস্ক্রাইব করার জন্য মেলার পাবলিক এনগেজমেন্ট সেশনে উৎসাহিত করা হয়।
ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ অপারেটিং অফিসার সাব্বির হোসেন এই মেলায় ব্র্যাক ব্যাংক টিমের নেতৃত্ব দেন। ট্র্যানজ্যাকশন ব্যাংকিং ইউনিট হেড মোহাম্মদ আরিফ চৌধুরী এবং তার টিমের সদস্যরা নতুন পেনশন স্কিমে ব্যাংকের ভূমিকা এবং অফার সম্পর্কে মেলায় আগত দর্শকদের অবহিত করেন।
মেলায় ব্র্যাক ব্যাংকের এই অংশগ্রহণ সকল শ্রেণির জন্যই আর্থিক নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে সরকারি উদ্যোগকে সমর্থন করতে ব্যাংকের নিষ্ঠার ওপরেই জোর দেয়। এই উদ্যোগে ব্যাংকের সম্পৃক্ততা উন্নততর সেবা প্রদানের জন্য প্রযুক্তিকে একীভূত করে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার বৃহত্তর অঙ্গীকারের অংশ।

সিটিজেনস ব্যাংক পিএলসির পঞ্চম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব।
৩ মিনিট আগে
দেশের প্রান্তিক কৃষকদের ফসলের অপচয় রোধ ও উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে আগামী এক থেকে দুই বছরের মধ্যে মাঠ পর্যায়ে ২ হাজার সৌরবিদ্যুৎ চালিত ক্ষুদ্র হিমাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। আজ সোমবার রাজধানীর বনানীতে কৃষি খাত নিয়ে বিশ্বব্যাংকের একটি প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে...
১০ মিনিট আগে
দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ উপলক্ষে আগামী ২০ জুন থেকে টিকিট বিক্রি শুরুর পরিকল্পনা রয়েছে।
১ ঘণ্টা আগে
ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
৪ ঘণ্টা আগে