
এখন বিকাশ অ্যাপ থেকে গ্রাহক নিজেই বিকাশ টু ব্যাংক, সেভিংস, মোবাইল রিচার্জ ও পে বিল সেবাসংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন। সম্প্রতি বিকাশ অ্যাপে যুক্ত হয়েছে ‘সেলফ কমপ্লেইন্ট’ (ই-সিএমএস) সেবা। অভিযোগ জানানোর প্রক্রিয়া আরও সহজ, তাৎক্ষণিক ও কার্যকর করতেই এই উদ্যোগ নিয়েছে বিকাশ।
অভিযোগ জানানোর পর এ-সংক্রান্ত সর্বশেষ অগ্রগতির তথ্যও জানার সুযোগ থাকবে এই সেবায়। কয়েকটি সহজ ধাপে অভিযোগ জানানো এবং পরে এর অগ্রগতি জেনে নেওয়ার এই স্বয়ংক্রিয় সেবা বিকাশ গ্রাহককে দ্রুত সেবা পাওয়ার নিশ্চয়তা দেবে।
বিকাশ অ্যাপের মাধ্যমে অভিযোগ জানাতে প্রথমে হোম স্ক্রিনের মেনু থেকে ‘গ্রাহক সেবা’ সিলেক্ট করে ‘কমপ্লেইন্ট’ অপশনে যেতে হবে। এরপর নির্দিষ্ট সেবার ধরন বেছে নিয়ে প্রয়োজনীয় তথ্য সাবমিট করলেই অভিযোগপ্রক্রিয়া সম্পন্ন হবে। এ ছাড়া ‘কমপ্লেইন্ট’ সেকশনের ‘পূর্ববর্তী অভিযোগ দেখুন’ অপশনে ট্যাপ করে গ্রাহক নিজেই দেখে নিতে পারবেন আগে করা অভিযোগগুলোর বিষয়ে কী অগ্রগতি হয়েছে।
এই সেবা ব্যবহারের জন্য নিজস্ব বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে এবং শুধু নিজের লেনদেনসংক্রান্ত সমস্যাই জানানো যাবে। গ্রাহকের মূল্যবান সময় বাঁচানো ও দ্রুত সমাধান নিশ্চিত করাই এই সেবার মূল লক্ষ্য।
উল্লেখ্য, নতুন এই সেবার পাশাপাশি লাইভ চ্যাট, ১৬২৪৭ এবং গ্রাহকসেবা কেন্দ্রেও অভিযোগ জানানোর সুযোগ আগের মতোই চালু রয়েছে।

যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১৫ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৬ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
১১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৫ ঘণ্টা আগে