
ডাচ-বাংলা ব্যাংক (ডিবিবিএল) ও তাদের সহযোগী প্রগতি লাইফ ইনস্যুরেন্স যৌথভাবে এক গ্রাহকের মর্মান্তিক মৃত্যুর পর তাদের প্রথম বিমা দাবি হস্তান্তর করেছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে এই বিমা দাবি হস্তান্তর সম্পন্ন হয়।
মৃত পলিসি হোল্ডারের নমিনির নিকট বিমা দাবির একটি চেক হস্তান্তর করা হয়েছে।
ডিবিবিএল বাংলাদেশে ব্যাংকাস্যুরেন্স ব্যবসায় নেতৃত্ব দিচ্ছে এবং আরও বেশিসংখ্যক মানুষকে বিমা কভারেজের আওতায় আনার লক্ষ্য নিয়ে প্রতিনিয়ত কাজ করে চলছে। চলতি বছরের ২০ অক্টোবর পর্যন্ত ডিবিবিএল মোট ৮ হাজার ৩০৬টি পলিসি বিক্রি করেছে এবং ব্যাংকাস্যুরেন্স ব্যবসায় বর্তমানে ডিবিবিএলের বাজার অংশীদারত্ব ৪১ শতাংশ, যা বাংলাদেশের ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ।
বিমা দাবি হস্তান্তর অনুষ্ঠানে ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মো. শিরিন; প্রগতি লাইফ ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম জে আজিমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সারা দেশে গ্রাহকদের মানসম্পন্ন সেবা প্রদানের জন্য ব্যাংকের দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্বার প্রতিফলিত করে।

দেশে সোনার দাম আবারও বেড়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
৫ ঘণ্টা আগে
পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
৫ ঘণ্টা আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি বিশ্ব। এরই মধ্যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। এ সংঘাত এখন শুধু এই তিন দেশের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোও জড়িয়ে পড়ায় পুরো অঞ্চল...
৫ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
৬ ঘণ্টা আগে