
আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে বর্ধিত যাত্রী চাহিদা সামলাতে এমিরেটস এয়ারলাইনস আগামী ২৬ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত মধ্যপ্রাচ্য/জিসিসি অঞ্চলের জেদ্দা, কুয়েত, দাম্মাম ও আম্মানের জন্য অতিরিক্ত ১৭টি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।
এমিরেটস এক বিবৃতিতে জানায়, চলতি ঈদের ছুটিতে এসব অঞ্চলে ৩ লাখ ৭১ হাজারেরও বেশি যাত্রী এমিরেটসে ভ্রমণ করবেন বলে আশা করা হচ্ছে। আম্মান ও আম্মান থেকে ৬টি এবং দাম্মাম ও দাম্মাম থেকে ৫টি অতিরিক্ত ফ্লাইট পরিচালিত হবে। এছাড়াও, জেদ্দা থেকে অতিরিক্ত ৬টি এবং কুয়েত থেকে ২টি ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।
ঈদের ঐতিহ্য অনুযায়ী, এমিরেটস নির্দিষ্ট কিছু ফ্লাইটের সব শ্রেণীতে বিশেষ ঈদ মেন্যু অফার করবে। সুস্বাদু খাবারের তালিকায় থাকবে—চিকেন মাতফি, প্রন মাতফি, চিকেন মাতলুবেহ, মিক্সড গ্রিল, যেমন—চিকেন শীষটাউক ও ল্যাম্ব কোপতা, হালুয়া ব্রাউনি, পেজতা কেক ও অন্যান্য।
ঈদের ছুটিতে ভ্রমণকারী যাত্রীরা এমিরেটসের ইনফ্লাইট বিনোদন ব্যবস্থায় ৬ হাজার ৫ শর বেশি চ্যানেলের মাধ্যমে অসংখ্য বৈচিত্র্যময় কনটেন্ট উপভোগ করতে পারবেন। যার মধ্যে রয়েছে ৮০টি আরবিসহ ২ হাজারের বেশি আন্তর্জাতিক চলচ্চিত্র।
এমিরেটস বর্তমানে ঢাকা থেকে সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে।

ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
২ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
৩ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
১০ ঘণ্টা আগে