
বাংলাদেশে ৫ থেকে ৯ বছর বয়সী শিশুদের অপুষ্টি মোকাবিলায় সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান নেসলে বাংলাদেশ পিএলসি বাজারে নিয়ে আসছে নতুন পণ্য ‘নেসলে পুষ্টি গ্রো ৫+’। এই সিরিয়ালভিত্তিক ফর্টিফায়ার শিশুদের মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি পূরণে তৈরি করা হয়েছে।
বাংলাদেশের শীর্ষস্থানীয় সরকারি গবেষণা সংস্থা বাংলাদেশ বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) নেসলের সঙ্গে ব্যাপক আলোচনা ও গবেষণার পর পণ্যটি তৈরি করেছে। নেসলে বিশ্বাস করে, পণ্যটি দেশের সব আর্থসামাজিক গোষ্ঠীর জন্য সাশ্রয়ী মূল্যে পুষ্টি সরবরাহ করবে।
বিসিএসআইআরের চেয়ারম্যান ড. সামিনা আহমেদ আশাবাদী, নেসলের সঙ্গে এই যৌথ উদ্যোগ দেশের পুষ্টিমানকে উল্লেখযোগ্যভাবে উন্নত করবে এবং বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনেও অবদান রাখবে।
সম্প্রতি রাজধানীর বিসিএসআইআরের কার্যালয়ে এই উদ্যোগের জন্য একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নেসলের পক্ষে লিগ্যাল, রেগুলেটরি অ্যাফেয়ার্সের এবং করপোরেট অ্যাফেয়ার্সের ডিরেক্টর দেবব্রত রায় চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিসিএসআইআরের চেয়ারম্যান ড. সামিনা আহমেদ ছাড়াও সচিব মোহাম্মদ শোহেদুল হক পাটোয়ারী এবং সদস্য (উন্নয়ন) মো. তৌফিক-ই-ইলাহী চৌধুরী উপস্থিত ছিলেন।

তেলের দাম বাড়ার পেছনে প্রধান কারণ হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়া। বিশ্বের মোট জ্বালানি তেলের ২০ শতাংশেরও বেশি এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। তেহরানের পক্ষ থেকে জাহাজ চলাচলে সতর্কবার্তা দেওয়ার পর অধিকাংশ বড় তেল কোম্পানি, ট্যাংকার মালিক এবং ট্রেডিং হাউজ এই রুট দিয়ে
১০ ঘণ্টা আগে
জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্তত ১৫০টি বিশালাকার ট্যাংকার এখন হরমুজ প্রণালির বাইরে খোলা সমুদ্রে নোঙর ফেলে অবস্থান করছে। এর মধ্যে অপরিশোধিত তেল এবং এলএনজি বাহী জাহাজের সংখ্যাই বেশি। এ ছাড়া প্রণালির অপর প্রান্তেও কয়েক ডজন জাহাজ স্থির
১৪ ঘণ্টা আগে
তেলসমৃদ্ধ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিশ্ববাজারে তেলের দামে এ ঘটনার বড় ধরনের প্রভাবের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, আগামীকাল সোমবার সপ্তাহের প্রথম দিন বিশ্ববাজারে লেনদেন শুরু হতেই তেলের দাম ৯ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।
১৪ ঘণ্টা আগে
রাজশাহী বিভাগ সমিতি ঢাকার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বাদ আসর রাজধানীর বিআইএম হলরুমে আনন্দঘন পরিবেশে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত রাজশাহী বিভাগের আট জেলার বিভিন্ন শ্রেণি-পেশার দেড় শতাধিক মানুষ অংশ নেন।
১৫ ঘণ্টা আগে