দেশের শীর্ষ ডিজিটাল প্ল্যাটফর্ম ‘পাঠাও’ স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমির সঙ্গে যৌথভাবে ‘বাজিমাত’ ক্যাম্পেইন শুরু করেছে। এই ক্যাম্পেইনের আওতায় কোম্পানির বাইক রাইডার, কার ক্যাপ্টেন ও ফুডম্যানদের জন্য থাকছে আকর্ষণীয় অফার।
গত ২৪ অক্টোবর থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনের আওতায় পাঠাও বাইকের রাইডার, পাঠাও কারের ক্যাপ্টেন ও পাঠাও ফুডম্যানেরা প্রতি সপ্তাহে বাজারে এন্ট্রি লেভেলে নতুন আসা রিয়েলমি সি৩০ (realme C30) জেতার সুযোগ পাবেন। জমজমাট এই ক্যাম্পেইন চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত।
সর্বোচ্চ রাইড সেবা প্রদান ও ফুড ডেলিভারির মাধ্যমে দুর্দান্ত ডিজাইনের স্মার্টফোন ‘রিয়েলমি সি৩০’ জিতে নিতে পারবেন ঢাকার ও চট্টগ্রামের পাঠাও রাইডার, ক্যাপ্টেন ও ফুডম্যান প্রতি সপ্তাহে ৩ জন রাইডার (২ জন ঢাকার ও ১ জন চট্টগ্রামের), ১ জন ক্যাপ্টেন ও ২ জন ফুডম্যান সপ্তাহে ১টি করে মোট ৬টি মোবাইল ফোন জেতার সুযোগ পাবেন। পুরো ক্যাম্পেইন জুড়ে ৯ জন রাইডার, ৩ জন ক্যাপ্টেন ও ৬ জন ফুডম্যানকে দেওয়া হবে সর্বমোট ১৮টি স্মার্টফোন।
তিন সপ্তাহব্যাপী এই ক্যাম্পেইনের ১ম সপ্তাহের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে আগামী ৩ নভেম্বর। ২য় সপ্তাহের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ১০ নভেম্বর এবং শেষ সপ্তাহের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ১৭ নভেম্বর। ক্যাম্পেইন বিজয়ীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হবে পাঠাও অফিস থেকে। এ ছাড়া ক্যাম্পেইনে নিয়ম বহির্ভূত কাজ করলে ইউজারের অংশগ্রহণ বাতিল করতে পারবে পাঠাও কর্তৃপক্ষ।

দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
১ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৮ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
১২ ঘণ্টা আগে