
আন্তর্জাতিক রক্তদাতা দিবস উপলক্ষে ১৪ জুন দেশের প্রধান বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে। বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় এই কর্মসূচিত অনুষ্ঠিত হবে রাজধানীর উত্তরায় অবস্থিত ইউএস-বাংলা এয়ারলাইনসের করপোরেট অফিসে। এতে এয়ারলাইনসের কর্মীরা অংশ নেবেন।
এক বিবৃতিতে ইউএস-বাংলা এয়ারলাইনস জানিয়েছে, মানবিক দায়বদ্ধতা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জীবনরক্ষাকারী স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
কর্মসূচির শুরুতে আগামী রোববার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত একটি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে ইউএস-বাংলা এয়ারলাইনসের মেডিকেল সার্ভিস টিম এবং বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের প্রতিনিধিরা রক্তদানের গুরুত্ব, নিরাপদ রক্তের প্রয়োজনীয়তা, থ্যালাসেমিয়া রোগীদের জন্য নিয়মিত রক্ত সরবরাহ নিশ্চিতকরণ এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন।
সেমিনার শেষে বেলা১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম পরিচালিত হবে। এ কর্মসূচির মাধ্যমে ইউএস-বাংলা এয়ারলাইনসের কর্মীরা মানবিক সহায়তা ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন বলে আশা করা হচ্ছে।
ইউএস-বাংলা এয়ারলাইনস বিশ্বাস করে, নিয়মিত ও স্বেচ্ছায় রক্তদান শুধু জীবন বাঁচায় না, বরং একটি সহমর্মী, মানবিক ও দায়িত্বশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও জনকল্যাণমূলক ও সামাজিক উদ্যোগে সক্রিয়ভাবে সম্পৃক্ত থেকে দেশের মানুষের কল্যাণে অবদান রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
৪ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
৮ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
৯ ঘণ্টা আগে
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং (ক্রিম) প্রকল্প এবং এর আওতাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টারের (ক্রিলিক) তহবিল প্রদানকারী সংস্থা গ্রিন ক্লাইমেট ফান্ডের...
১০ ঘণ্টা আগে