
‘অগ্রযাত্রায় হোক নারীর জয়গান, অমূল্য তোমাদেরই অবদান’—প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদ্যাপন করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি। আজ শনিবার পুরানা পল্টনস্থ আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা।
এ সময় সৈয়দ মনসুর বলেন, ‘নারীর ক্ষমতায়নে আইএফআইসি ব্যাংক দেশের ব্যাংকিং খাতে অগ্রগামী ভূমিকা পালন করছে। আমাদের মেধাভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমের আওতায় বর্তমানে নারী কর্মীর সংখ্যা ৩০ শতাংশ, যা ব্যাংকিং ইন্ড্রাস্ট্রিতে অগ্রগণ্য।’ ১ হাজার ৪০০-এর বেশি শাখা-উপশাখার মধ্যে ইতিমধ্যে ২৮৩টি সরাসরি নারীদের নেতৃত্বে পরিচালিত হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, মো. মনিতুর রহমান, কে এ আর এম মোস্তফা কামাল, ইকবাল পারভেজ চৌধুরীসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের সংশ্লিষ্টরা।
এ সময় চলতি বছরের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য #AccelerateAction-এর আলোকে আইএফআইসি ব্যাংক কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রম প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়।

ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৩ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
৭ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১২ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১৩ ঘণ্টা আগে