
সাউথ–ইস্ট ব্যাংক লিমিটেড বিশেষ করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় সমন্বিত কৃষি খামারের জন্য ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজকে ৩০ লাখ টাকা অনুদান দিয়েছে।
সাউথ–ইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদের (এনডিসি, পিএসসি) কাছে এক অনুষ্ঠানে এই ৩০ লাখ টাকার চেক হস্তান্তর করেন।
অনুষ্ঠানে অন্যদের উপস্থিত ছিলেন মধ্যে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষকেরা ও সাউথ–ইস্ট ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের পতিত জমি কৃষিকাজের উপযোগী করা এবং কলেজের পরিত্যক্ত পুকুরটি সংস্কার করে মাছ চাষের উপযোগী করতে ভূমি উন্নয়ন এবং কৃষি উপকরণ ক্রয়ের লক্ষ্যে এই অনুদান দেওয়া হয়।

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ উপলক্ষে আগামী ২০ জুন থেকে টিকিট বিক্রি শুরুর পরিকল্পনা রয়েছে।
৩৮ মিনিট আগে
ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
৪ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
৫ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে