পন্ডস স্কিনফ্লুয়েন্সার–এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৬ মাসের এই জার্নিতে ১৪ হাজারের বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে সৈয়দা জোবায়দা শিরিন এখন বাংলাদেশের প্রথম পন্ডস স্কিনফ্লুয়েন্সার। ফার্স্ট রানার–আপ হয়েছেন নাঈমা ইসলাম মীম এবং সেকেন্ড রানার–আপ ফারজানা ফেরদৌসী ইভানা।
জোবায়দা আগামী ১ বছর কাজ করবেন গ্লোবাল ব্র্যান্ড পন্ডস বাংলাদেশ–এর নতুন মুখ হিসেবে। আর সেই সঙ্গে সুযোগ পাচ্ছেন চীনের সাংহাইতে অবস্থিত পন্ডস স্কিন ইনস্টিটিউট পরিদর্শন করার। যেখানে বিশেষজ্ঞদের কাছ থেকে স্কিনকেয়ারের ওপর বিশেষ প্রশিক্ষণ নেবেন।
অনুষ্ঠানে জোবায়দার হাতে সনদ ও বিমানের টিকিট তুলে দেন ইউনিলিভার বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর ও বিজনেস ইউনিট হেড জাহীন ইসলাম।
গ্র্যান্ড ফিনালেতে উপস্থিত ছিলেন—সালমান মুক্তাদির, রাকিন আবসার, সৌমিক আহমেদসহ দেশের জনপ্রিয় ইনফ্লুয়েন্সাররা।
ফিনালে শুরু হয় পুরো জার্নিতে হাউজলিড হিসেবে থাকা ইশরাত, ঈশায়া ও সুনেহরার নৃত্য প্রদর্শনী দিয়ে। তাঁদের সঙ্গে পারফর্ম করেন শীর্ষ ১২ জন স্কিনফ্লুয়েন্সার। গ্র্যান্ড ফিনালের পুরো এপিসোড দেখতে ভিজিট করুন পন্ডস বাংলাদেশ–এর ইউটিউব চ্যানেল।
বাংলাদেশের প্রথম পন্ডস্ স্কিনফ্লুয়েন্সার হওয়ার অনুভূতি ব্যক্ত করে জোবায়দা বলেন, ‘আমি অনেক এক্সাইটেড পন্ডসের সঙ্গে কাজ করার জন্য। আমি বিলিভ করি, স্কিনকেয়ার নিয়ে আমার যে ইন্টারেস্ট আছে সেটাকে অডিয়েন্সের কাছে এখন থেকে আরও ভালোমতো প্রেজেন্ট করতে পারব।’

ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৫ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
৯ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৪ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১৫ ঘণ্টা আগে