নিজেদের ব্রাঞ্চ অপারেশন ম্যানেজারদের নেতৃত্ব দিতে গুণাবলি সংশ্লিষ্ট দক্ষতা ও সক্ষমতা বাড়াতে লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজন করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। ব্যক্তিকেন্দ্রিক উন্নয়ন ও কার্যকরী শেখা নিশ্চিত করতে পাঁচটি ব্যাচে ভাগ করে গত ৮ জুন থেকে শুরু হয়ে আগামী ১২ জুন পর্যন্ত এ কর্মসূচি পরিচালিত হবে।
এ কর্মসূচি উদ্বোধন করেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আরিফ কাদরী। নিজ বক্তব্যে কাদরী এক সঙ্গে অর্থবহভাবে সবাই যেন ব্যবসায়িক কৌশল অনুসরণ করে লক্ষ্য অর্জন করতে পারেন, কর্মক্ষেত্রে এমন সংস্কৃতির বিকাশ নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন। পাশাপাশি, বক্তব্যে তিনি নেতৃত্বদানের সক্ষমতার গুরুত্ব ও কর্মীদের ধারাবাহিক বিকাশের ওপর গুরুত্ব দেন।
এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন ইউসিবির লিডারশিপ টিমের সদস্য প্রতিষ্ঠানটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ টি এম তাহমিদুজ্জ মান, এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম এবং হেড অব দ্য লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার মাসুদ রায়হান। সেশনে আরও উপস্থিত ছিলেন ইউসিবির এল অ্যান্ড ডি কর্মকর্তাগণ, যা ব্যাংকটির কর্মীদের পেশাদারিত্বের প্রবৃদ্ধি ও উৎকর্ষ অর্জনের প্রতি অঙ্গ কারেরই প্রতিফলন।
প্রতিযোগিতামূলক বাজারে ইউসিবির সাফল্যের ধারা বজায় রাখতে ব্রাঞ্চ অপারেশন ম্যানেজাররা যেন প্রয়োজনীয় নেতৃত্বদানের দক্ষতা অর্জন করতে পারেন, তাই কার্যকরী উপায়ে সফলভাবে কর্মসূচিটি পরিকল্পনা ও আয়োজন করা হয়। ইউসিবির এ উদ্যোগটি মেধাবীদের গড়ে তুলতে এবং প্রতিষ্ঠানে একটি শক্তি শালী লিডারশিপ টিম গড়ে তোলার ক্ষেত্রে ইউসিবির প্রতিশ্রুতিকেই তুলে ধরে।

সিটিজেনস ব্যাংক পিএলসির পঞ্চম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব।
১০ মিনিট আগে
দেশের প্রান্তিক কৃষকদের ফসলের অপচয় রোধ ও উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে আগামী এক থেকে দুই বছরের মধ্যে মাঠ পর্যায়ে ২ হাজার সৌরবিদ্যুৎ চালিত ক্ষুদ্র হিমাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। আজ সোমবার রাজধানীর বনানীতে কৃষি খাত নিয়ে বিশ্বব্যাংকের একটি প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে...
১৭ মিনিট আগে
দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ উপলক্ষে আগামী ২০ জুন থেকে টিকিট বিক্রি শুরুর পরিকল্পনা রয়েছে।
১ ঘণ্টা আগে
ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
৫ ঘণ্টা আগে