
কর্মসংস্থান ব্যাংকের ঋণগ্রহীতাদের কিস্তি ও সঞ্চয়ের অর্থ ডিজিটাল মাধ্যমে আদায়ের লক্ষ্যে কর্মসংস্থান ব্যাংক এবং ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আজ মঙ্গলবার রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কর্মসংস্থান ব্যাংকের মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম মিঞা এবং ডাচ্-বাংলা ব্যাংকের হেড অব ব্রাঞ্চ অপারেশন অ্যান্ড লায়াবিলিটিজ ডিভিশন আব্দুল্লাহ আল মাসুদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ড. এ এফ এম মতিউর রহমান, ব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। অন্যদিকে ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. এহতেশামুল হক খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এই চুক্তির ফলে কর্মসংস্থান ব্যাংকের ২৮৯টি শাখার প্রায় ২ লাখ ৩০ হাজার ঋণগ্রহীতা এখন ডাচ্-বাংলা ব্যাংকের ২৪৩টি শাখা, ৩০৭টি উপশাখা, ৫ হাজার ৬২০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং মোবাইল ব্যাংকিং সেবা ‘রকেট’-এর ৩ লাখ ৪০ হাজার এজেন্ট পয়েন্টের মাধ্যমে সহজে ঋণের কিস্তি ও সঞ্চয়ের অর্থ জমা দিতে পারবেন।

সরকার পরিবহন খাত সামনে রেখে আসন্ন বাজেটে বড় ধরনের নীতিগত পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। বিশেষ করে গণপরিবহনে সর্বোচ্চ সুবিধা দেওয়ার পাশাপাশি নতুন যানবাহন রাস্তায় নামাতে শুল্ক ও করকাঠামোয় সমন্বয়ের পরিকল্পনার কথা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
১২ মিনিট আগে
বাজেট বাস্তবায়নের মাঝপথ পেরোতেই সরকারের ঋণনির্ভরতা পেয়েছে নতুন মাত্রা। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দিকে ধীরগতিতে এগোলেও রাজস্ব আয় ও ব্যয়ের ব্যবধান দ্রুত বেড়ে যাওয়ায় শেষ পর্যন্ত ব্যাংকিং খাত, বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংকের ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে সরকার।
১৭ মিনিট আগে
দেশে এক দশকে অর্থনৈতিক ইউনিট বেড়েছে ৩৮ লাখ ৮৪ হাজার ২২৭টি। ইউনিট বৃদ্ধির হার প্রায় ৫০ শতাংশ। এর শীর্ষে রয়েছে সেবা খাত। তবে ইউনিট বৃদ্ধির তুলনায় কর্মসংস্থান বাড়েনি। দেশের অর্থনীতি দ্রুত সম্প্রসারিত হলেও তা মূলত ক্ষুদ্র উদ্যোক্তা ও সেবা খাতনির্ভর।
২২ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে যুদ্ধ শরুর পর বাংলাদেশে সরকার জ্বালানি তেল রেশনিং শুরু করে। তবে এই রেশনিংয়ের আগেই রাষ্ট্রায়ত্ত তিন তেল বিপণন কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনা এবং তাদের অভিভাবক সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অব্যবস্থাপনার কারণে হোঁচট খায় জ্বালানি খাত। গত ২৮ ফেব্রুয়ারি থেকে...
২৭ মিনিট আগে