
বছর শেষে নগদ গ্রাহকদের জন্য নিয়ে এসেছে ‘আসা আর ফেরা সারপ্রাইজ সেরা’ ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে থাকছে প্রতিদিন ক্যাশব্যাকসহ গ্র্যান্ড পুরস্কার হিসেবে রয়েল এনফিল্ড মোটরসাইকেল ও আইফোনসহ হাজারো পুরস্কার জেতার।
এক বিজ্ঞপ্তিতে নগদ জানিয়েছে, নগদে অ্যাকাউন্ট খুললেও নিয়মিত লেনদেন করেননি এমন গ্রাহকেরা ফিরে এসে লেনদেন শুরু করলে তাঁদের জন্য এই দারুণ ক্যাম্পেইন। পাশাপাশি যারা নতুন নগদ অ্যাকাউন্ট খুলে লেনদেন করবেন তাদের জন্যও থাকছে পুরস্কার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব গ্রাহক নগদ ওয়ালেট থেকে ৩০ জুন ২০২৫-এরপর লেনদেন করেননি, তারা এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন। এ ছাড়া নতুন নিবন্ধনকৃত গ্রাহকেরাও এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন।
২৬ নভেম্বর ২০২৫ থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত।
ক্যাম্পেইনের বিষয়ে নগদের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) সাইমন ইমরান হায়দার বলেন, ‘বছর শেষে আর নতুন বছরের শুরুতে গ্রাহকদের জন্য নগদের পক্ষ থেকে এটা একটা আনন্দ আয়োজন। হাজার হাজার গ্রাহকের জন্য এমন একটি ক্যাম্পেইন চালু করে আমরা গ্রাহকদের সঙ্গে আরও বেশি সম্পৃক্ত হওয়ার চেষ্টা করছি। গ্রাহকেরা আমাদের সম্পদ। তারা পাশে আছেন বলেই আমরা নতুন নতুন চিন্তা ও পরিকল্পনা নিয়ে আসতে পারছি।’
নগদ বিজ্ঞপ্তিতে জানায়, ক্যাম্পেইনে অংশ নেওয়ার জন্য ও বিস্তারিত জানতে গ্রাহকেরা নিয়মিত নগদের অফিসিয়াল ফেসবুক পেজ লক্ষ্য রাখতে পারেন। এ ছাড়া আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে নগদের অফিসিয়াল ওয়েবসাইটে। ক্যাম্পেইনের যেকোনো শর্ত নগদ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিপালিত হবে।

এই সময়ে রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক (আরএমজি) খাতে রপ্তানি হয়েছে ২৫ হাজার ৭৯৬ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৭৩ শতাংশ কম। এই খাতের মধ্যে নিটওয়্যার পণ্য শক্ত অবস্থান বজায় রেখে ওভেন পোশাকের তুলনায় এগিয়ে রয়েছে।
৫ মিনিট আগে
দেশে সোনার দাম আবারও বেড়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
৫ ঘণ্টা আগে
পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
৫ ঘণ্টা আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি বিশ্ব। এরই মধ্যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। এ সংঘাত এখন শুধু এই তিন দেশের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোও জড়িয়ে পড়ায় পুরো অঞ্চল...
৫ ঘণ্টা আগে