২০১৬ সালের ১ জুলাই হোলি আর্টিজানের জঙ্গি হামলায় মর্মান্তিকভাবে নিহত হন ৭ জাপানি পরামর্শক। নিহত পরামর্শকদের স্মৃতির স্মরণে বার্ষিক স্মরণসভার আয়োজন করে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।
আজ বুধবার রাজধানীর উত্তরায় অবস্থিত মেট্রোরেল এক্সিবিশন অ্যান্ড ইনফরমেশন সেন্টারে (এমইআইসি) এই অনুষ্ঠান আয়োজিত হয়।
ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্প বাস্তবায়নে এই ৭ জাপানির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। স্মরণসভায় জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হারা শোহেই বলেন, ‘মর্মান্তিক এই দুর্ঘটনার ৮ বছর পার হয়েছে। বাংলাদেশের উন্নয়নে নিজেদের শ্রম ও মূল্যবান সময় দিয়েছেন এমন মানুষদের হারিয়ে আমি গভীরভাবে দুঃখিত। নিজেদের প্রিয়জনকে হারিয়েছেন যেসব পরিবার, তাদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। এমনকি দুর্ঘটনার ৮ বছর পেরিয়ে গেলেও তাদের স্বজন হারানোর ক্ষত শুকায়নি; তাদের এই দুঃখে আমরা সকলেই সমব্যথী।’
বাংলাদেশ সরকার, জাপান সরকার এবং তিন জাপানি পরামর্শদাতা প্রতিষ্ঠানের (আলমেক করপোরেশন, ওরিয়েন্টাল কনসালট্যান্টস গ্লোবাল ও কাতাহিরা অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ইন্টারন্যাশনাল) অংশীদারত্বে এই স্মরণসভা আয়োজিত হয়।
এ সময় নিহতদের স্মরণে বিশেষ বার্তা দিতে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি ডিরেক্টর-জেনারেল/ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কুসাকাবে হিদেকি; কাতাহিরা অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট নাকামুরা তোমোহিকো; পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পূর্ব এশিয়া ও প্যাসিফিক উইং) তৌফিক হাসান; ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক; অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।

দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ তাদের ১৬টি হাব স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল রোববার (১৪ জুন) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে বিক্রেতাদের জানানো হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম বাদে অধিকাংশ ক্ষেত্রে জেলা শহরগুলোয় বিকল্প হাবের ব্যবস্থাও রাখা হয়নি...
১ ঘণ্টা আগে
সিটিজেনস ব্যাংক পিএলসির পঞ্চম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব।
৫ ঘণ্টা আগে
দেশের প্রান্তিক কৃষকদের ফসলের অপচয় রোধ ও উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে আগামী এক থেকে দুই বছরের মধ্যে মাঠ পর্যায়ে দুই হাজার সৌরবিদ্যুৎচালিত ক্ষুদ্র হিমাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। আজ সোমবার রাজধানীর বনানীতে কৃষি খাত নিয়ে বিশ্বব্যাংকের একটি প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে...
৫ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ উপলক্ষে আগামী ২০ জুন থেকে টিকিট বিক্রি শুরুর পরিকল্পনা রয়েছে।
৬ ঘণ্টা আগে