যমুনা রেফ্রিজারেটরের নতুন উদ্ভাবন ফ্যামিলি বস যমুনা স্মার্ট ডিজিটাল ডিসপ্লে রেফ্রিজারেটরের মোড়ক সম্প্রতি উন্মোচন করা হয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ী এই পণ্যে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
স্টেট অব দি আর্ট টেকনোলজির এই রেফ্রিজারেটরের গ্রাহক সহজেই মোবাইলে ফোনে ইনস্টল করা অ্যাপ ওয়াইফাইয়ের মাধ্যমে সংযোগ দিয়ে পরিচালনা করতে পারবেন। গ্রাহকের প্রয়োজন অনুসারে যে কোনো প্রান্ত থেকে মোবাইল ফোনের অ্যাপসের মাধ্যমে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবেন।
যমুনা ইলেকট্রনিকসের বিপণন বিভাগের এ জি এম রুহুল কে সাগর বলেন, ‘যমুনা ফ্রিজ বুয়েট কর্তৃক পরীক্ষিত বাংলাদেশের নম্বর-১ বেস্ট কুলিং পারফরম্যান্স রেফ্রিজারেটর, যার সর্বোচ্চ তাপমাত্রা-২৮ ডিগ্রি সেলসিয়াস। যমুনা ইলেকট্রনিকস দেশের মার্কেটে নিয়ে এসেছে নতুন ইনোভেশন টেকনোলজি সম্পন্ন, ফ্যামিলি বস যমুনা স্মার্ট ডিজিটাল ডিসপ্লে রেফ্রিজারেটর। আপনার ব্যস্ত জীবনকে আনন্দময় করতে এই ফ্রিজে আছে-বিল্ড-ইন ব্লুটুথ মিউজিক সিস্টেম, স্মার্ট ওয়াইফাই কন্ট্রোল, ডিজিটাল টাচ ডিসপ্লে, মোবাইল অ্যাপসের মাধ্যমে টেম্পারেচার কন্ট্রোল, ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি সহ আরও অনেক ফিচার।’
সহজ কিস্তি সুবিধা, জিরো পারসেন্ট ইন্টারেস্ট, ই এম আই সুবিধায় পণ্যটি গ্রাহকেরা দেশব্যাপী বিস্তৃত যমুনা প্লাজা কিংবা ডিলারশপ এবং (https://www.estorejamuna.com/) থেকে কিনতে পারবেন। এ ছাড়া এই ঈদে যমুনা ইলেকট্রনিকসে চলছে মিশন মিলিয়নিয়ার ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের অধীনে ক্রেতারা যমুনা পণ্য কিনে রেজিস্ট্রেশন করলেই জিতে নিতে পারেন সোনার চেইন, ফ্রিজ, এল ই ডি টিভিসহ সর্বোচ্চ ১০ লাখ টাকার পুরস্কার।

যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৭ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
১১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৫ ঘণ্টা আগে